Balurghat Postal Ballot Chaos: খোলা অবস্থায় ভোট বাক্স, পোস্টাল ব্যালটে ভোট নিয়েও তুলকালাম বালুরঘাটে - Bengali News | Postal Ballot Chaos in Balurghat Before Polls, Voting Staff Protest Over Secrecy Breach - 24 Ghanta Bangla News
Home

Balurghat Postal Ballot Chaos: খোলা অবস্থায় ভোট বাক্স, পোস্টাল ব্যালটে ভোট নিয়েও তুলকালাম বালুরঘাটে – Bengali News | Postal Ballot Chaos in Balurghat Before Polls, Voting Staff Protest Over Secrecy Breach

Spread the love

পোস্টাল ব্যালট ঘিরে উত্তেজনাImage Credit: TV9 Bangla

বালুরঘাট: ভোট শুরুর আগেই পোস্টাল ব্যালটকে (Postal Ballot System) কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি বালুরঘাটে। ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভোট গ্রহণ চলাকালীন গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা।  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছাতে হয় নির্বাচনী পর্যবেক্ষককে (Observer)। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল পুলিশ।

বিতর্কের সূত্রপাত

বৃহস্পতিবার ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে সরকারি কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। কিন্তু ভোট দিতে আসা কর্মীদের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়ার নূন্যতম নিয়ম সেখানে মানা হয়নি। ভোট গ্রহণ কেন্দ্রের ভেতরে ব্যালট বাক্সগুলি কোনো রকম গালা বা সিল ছাড়াই খোলা অবস্থায় রাখা ছিল। এমনকি, ভোটারদের গোপনীয়তা রক্ষার কোনও ব্যবস্থা না থাকায় কে কাকে ভোট দিচ্ছেন, তা প্রকাশ্যেই দেখা যাচ্ছিল। অভিযোগ উঠেছে, কিছু মানুষ ভোট বাক্স থেকে ব্যালট পেপার তুলেও নিচ্ছিলেন। ভোট কক্ষের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশের পাশাপাশি বহিরাগতদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

রাজনৈতিক চাপানউতোর

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বিজেপির অভিযোগ, জেলা প্রশাসনকে ব্যবহার করে ছাপ্পা ভোটের মহড়া চলছে। পোস্টাল ব্যালট লুট করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পাল্টা দাবি, বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোটের নামে প্রহসন করছে।

ভোট কর্মীদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ভোট গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হয়। পর্যবেক্ষক পৌঁছে পরিস্থিতির তদারকি করেন এবং পুলিশ এসে উত্তেজিত জনতাকে শান্ত করে। তবে সিলবিহীন ব্যালট বাক্স নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে জেলা প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল বালুরঘাটের এই ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *