Smriti Irani News: ভোটের প্রচারে বিজেপির দ্বন্দ্ব, শোভাযাত্রা শেষ না করেই ফিরলেন স্মৃতি – Bengali News | BJP’s conflict in election campaign, Smriti returns without finishing the procession
চুঁচুড়া: শোভাযাত্রা শেষ হয়নি। তার আগেই ফিরে গেলেন স্মৃতি ইরানি। অনুপস্থিতিত জেলা সভাপতি। ভোটের প্রচারে দ্বন্দ্ব বিজেপির। চুঁচুড়া তিন নম্বর গেট বিজেপি জেলা অফিসের সামনে থেকে নববর্ষের শঙ্খনাদ শোভাযাত্রা শুরু করে বিজেপি। নির্বারিত সময়ের কিছুটা পরে এই যাত্রা শুরু হয়। ক্ষুব্ধ হন কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি,খবর বিজেপি সূত্রে। তাকে জেলা অফিসে স্বাগত জানাতেও জেলা সভাপতিকে দেখা যায়নি।
কাঠাফাটা রোদে শোভাযাত্রা শুরু হলেও তাল কাটে অর্ধেক রাস্তা থেকে স্মৃতি ইরানি ফিরে যাওয়ায়। ঘড়ির মোড়ের মঞ্চ থেকে সকাল থেকে প্রচার চলছিল স্মৃতি ইরানি আসবেন সভা করবেন। তিনি এলেন কিন্তু সভা করলেন না। উল্লেখযোগ্য, ভাবে এই কর্মসূচিতে অনুপস্থিত হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায়।
বিজেপি প্রার্থী সুবীর নাগ বলেন, “স্মৃতির ইরানির অন্য কর্মসূচি থাকায় ফিরে যান। তবে কর্মীরা হতাশ স্মৃতি ইরানি ঘড়ির মোড়ের সভায় অনুপস্থিত হওয়ায়। অন্নপূর্ণা ভান্ডারের সূচনা করার কথা ছিল স্মৃতির। তিনি না থাকায় সেই সূচনা করেন সুবীর নাগ। বিজেপি ক্ষমতায় এলে মহিলারা তিন হাজার টাকা করে পাবে বলে ঘোষণা করা হয় বিজেপির তরফে।”