Falta BJP campaign disruption: বিজেপি প্রার্থীর প্রচারে 'বাধা', তপ্ত ফলতায় - Bengali News | Political Tension Rises in Falta as BJP Alleges TMC Disrupted Campaign of Candidate During Poll Season - 24 Ghanta Bangla News
Home

Falta BJP campaign disruption: বিজেপি প্রার্থীর প্রচারে ‘বাধা’, তপ্ত ফলতায় – Bengali News | Political Tension Rises in Falta as BJP Alleges TMC Disrupted Campaign of Candidate During Poll Season

Spread the love

ফলতা: নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এবার দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বুধবার সকালে ফলতার ভাদুরা মোড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।

বিজেপি সূত্রের খবর, বুধবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রচারের জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে লিখিত অনুমতি পেয়েছিলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। সেই অনুযায়ী সকাল আটটা নাগাদ তিনি কর্মী-সমর্থকদের নিয়ে ভাদুরা মোড়ে পৌঁছন। অভিযোগ, সেখানে আগে থেকেই একদল তৃণমূল কর্মী জড়ো হয়েছিলেন। বিজেপি প্রার্থী প্রচার শুরু করতেই তৃণমূল সমর্থকরা তাঁকে বাধা দেন এবং এলাকা ছাড়ার জন্য চাপ দিতে থাকেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হয়।

পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটায় ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি প্রার্থী। দেবাংশু পণ্ডার দাবি, “পুলিশের সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের প্রচার আটকাচ্ছে। এটি পূর্বপরিকল্পিত। আমরা অবশ্যই নির্বাচন কমিশনকে বিষয়টি জানাব।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ফলতার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক জাহাঙ্গীর খান। তাঁর পাল্টা দাবি, “বিজেপির পায়ের তলায় মাটি নেই, মানুষ তাঁদের সঙ্গে নেই। পরাজয় নিশ্চিত জেনেই সস্তায় প্রচার পাওয়ার জন্য দেবাংশু পণ্ডা এই ধরণের নাটক করছেন।” পুলিশ ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *