Abhishek on BJP: 'অমিত শাহ আপনি ৪ ও ৫ মে বাংলায় থাকুন...', IPAC কর্ণধার গ্রেফতার হতেই গর্জে উঠলেন অভিষেক - Bengali News | Abhishek Banerjee slams BJP And Amit Shah after arrest of IPAC director Arrest - 24 Ghanta Bangla News
Home

Abhishek on BJP: ‘অমিত শাহ আপনি ৪ ও ৫ মে বাংলায় থাকুন…’, IPAC কর্ণধার গ্রেফতার হতেই গর্জে উঠলেন অভিষেক – Bengali News | Abhishek Banerjee slams BJP And Amit Shah after arrest of IPAC director Arrest

Spread the love

কলকাতা: ‘বাংলা কখনও ভয় পায়না, বাংলা মাথা নত করে না….যোগ্য জবাব পাবেন’, আইপ্যাকের অন্যতম কর্ণধার ভিনেশ চন্দেলের গ্রেফতারির পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গর্জে উঠলেন। এই ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ।

বাংলার নির্বাচনের মাত্র ১০ দিন বাকি। তার আগে আইপ্যাক এর অন্যতম কর্ণধারকে গ্রেফতার করেছে ইডি। এ দিন, অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ” ভিনেশ চন্দেল-এর গ্রেফতারি কেবল উদ্বেগজনকই নয়, বরং এটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ধারণাকেই নাড়িয়ে দিচ্ছে। যেখানে বাংলার সাধারণ মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে একটি সুস্থ গণতন্ত্রের ছবি ফুটে ওঠার কথা ছিল, সেখানে এই ধরনের পদক্ষেপ একটি অত্যন্ত ভয়ের বার্তা দিচ্ছে। অভিষেক আরও লিখেছেন, “ভয়ের রাজনীতি চলছে। এটা গণতন্ত্রের লক্ষ্মণ নয়।”

বরাবরই তৃণমূল কংগ্রেস সহ বাকি বিজেপি বিরোধীরা অভিযোগ করে এসেছে, কেন্দ্রীয় এজেন্সি গুলি বিজেপির হয়ে কাজ করে। পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তারা। এবার সেই নিয়ে ফের একবার সরব হন ডায়মন্ড হারবারের তৃণমূলের সাংসদ। তিনি লেখেন, “গণতন্ত্র রক্ষার দায়িত্ব যে সকল প্রতিষ্ঠানের কাঁধে, তখন তারাই যখন চাপের কাছে নতি স্বীকার করে,তখন মানুষের আস্থা ক্ষয় হতে শুরু করে। একদিকে নির্বাচন কমিশন, অন্যদিকে ইডি (ED), এনআইএ (NIA) এবং সিবিআই (CBI)-এর মতো সংস্থাগুলির সাহায্য়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।” তাঁর এও প্রশ্ন, “এটি শুধু একটি গ্রেপ্তারের বিষয় নয়। এটি আমাদের প্রতিষ্ঠানগুলো স্বাধীন রয়েছে কি না।”

এরপরই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “অমিত শাহ আপনি ৪ ও ৫ মে বাংলায় থাকুন। সঙ্গে জ্ঞানেশ কুমার ও এজেন্সিকেও রাখুন। বাংলা কখনও ভয় পায় না,কখনও নীরব থাকে না এবং কখনও মাথা নত করে না। এটি এমন এক ভূমি,যা ভয়ের জবাব প্রতিরোধের মাধ্যমে দেয়—আর তা আপনাদের স্পষ্টভাবে দেখিয়ে দেবে।”

প্রসঙ্গত, গত ২ এপ্রিল ভিনেশের বাড়িতে তল্লাশি অভিযান চলেছিল। ইডির তরফে দাবি করা হয়েছে, ভিনেশের বাড়িতে তল্লাশির পরও তাঁদের তদন্ত প্রক্রিয়া চলছিল। সেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সেই তথ্যের উপর ভিত্তি করেই এই গ্রেফতারি বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। ইডি সূত্রে খবর, আইপ্যাকের অন্যতম ডিরেক্টরের উত্তরে সন্তুষ্ট না হওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর এই গ্রেফতারির পরইগর্জে ওঠেন অভিষেক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *