ECI: অভিযোগ জানাতে নতুন টোল ফ্রি নম্বর চালু কমিশনের, জেনে নিন নম্বরটি - 24 Ghanta Bangla News
Home

ECI: অভিযোগ জানাতে নতুন টোল ফ্রি নম্বর চালু কমিশনের, জেনে নিন নম্বরটি

Spread the love

ECI: অভিযোগ জানাতে নতুন টোল ফ্রি নম্বর চালু কমিশনের, জেনে নিন নম্বরটি

কলকাতা: অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণার পরই এ কথা জানিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলায় কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে কমিশন। এবার ভোট সংক্রান্ত অভিযোগ জানাতে আরও একটি টোল ফ্রি নম্বর চালুর ঘোষণা করল। সোমবার এই টোল ফ্রি নম্বর চালুর কথা ঘোষণা করে কমিশন জানিয়েছে, যেকোনও অভিযোগ পেলে দ্রুত নিষ্পত্তি করা হবে।

জেনে নিন নতুন টোল ফ্রি নম্বরটি-

ইতিমধ্যেই একটি টোল ফ্রি নম্বর রয়েছে কমিশনের। ওই নম্বরটি হল ১৯৫০। এর পাশাপাশি ভোটের জন্য একটি নতুন টোল ফ্রি নম্বর চালু হল। নম্বরটি হল ১৮০০৩৪৫০০৮। কমিশন জানিয়েছে, ভোটের জন্য এই নম্বর চালু করা হল। ভোট সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে এই নম্বরে। এছাড়া কমিশন ইতিমধ্যে একটি মেইল আইডি-ও দিয়েছে। মেইল আইডি হল wbfreeandfairpolls@gmail. Com। এই মেইলেও অভিযোগ পেলে দ্রুত নিষ্পত্তি করা হবে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন দুই দফায় হচ্ছে। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আড়াই হাজারের বেশি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকছে। তারপরও ভোটারদের কোনও অভিযোগ থাকলে, তার জন্যই আর একটি টোল ফ্রি নম্বর চালু করল কমিশন। রাজনীতির কারবারিরা বলছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে কমিশন যে বদ্ধপরিকর, তা স্পষ্ট করে দিচ্ছে।

এদিকে, রাজারহাট-গোপালপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সির প্রচারে নাইজেরিয়ান ফুটবলারদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক বেধেছে। এই নিয়ে এদিন কমিশন স্পষ্ট করে দিয়েছে, বিদেশি ফুটবলাররা আইন ভেঙেছেন। বিদেশি কেউ প্রচারে অংশ নিতে পারেন না। এই নিয়ে রিপোর্ট চেয়েছে কমিশন।

আবার আজ থেকে এসআইআর প্রক্রিয়ায় ট্রাইব্যুনাল কাজ শুরু করেছে। কমিশন জানিয়েছে, অনলাইনে কয়েক হাজার আবেদন জমা পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *