সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি - 24 Ghanta Bangla News
Home

সুপ্রিম কোর্টে ভোটার তালিকা ফ্রিজের সময়সীমা বাড়ানোর আর্জি

Spread the love

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুরু হল এসআইআর মামলার শুনানি। তবে এটি মূল মামলা নয়। একজন ম্যাপড ভোটার, তাঁর পাসপোর্ট রয়েছে, আধার কার্ড রয়েছে, তা সত্ত্বেও কোনও কারণ না দেখিয়ে নাম কাটা হয়েছে। এই অভিযোগ তুলে ভোটার তালিকায় নাম সংযোজনের আবেদন জানিয়ে সেই ব্যক্তি একটি মামলা করেন। সোমবার প্রথমে সেই মামলার শুনানি হয়। এদিন আদালতে আইনজীবী সওয়াল করেন, কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আদেশগুলো বিচারপতি টি এস শিবজ্ঞানমের সামনে উপস্থাপনই করা হয়নি। নির্বাচন কমিশন নিজেই জানে না কী হচ্ছে! আপিলগুলো শুনানির জন্য তোলা হচ্ছে না। তিনি ফ্রিজিং ডেট বাড়ানো র আবেদন জানান। প্রধান বিচারপতি বলেন, আপিল ট্রাইবুনালের সামনে যান এবং এসব কথা সেখানে বলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *