‘বিজেপি কল্পনাই করতে পারবে না…’, কী বললেন ফিরহাদ? - 24 Ghanta Bangla News
Home

‘বিজেপি কল্পনাই করতে পারবে না…’, কী বললেন ফিরহাদ?

Spread the love

ভোটের আগে বহিরাগতদের বাংলার ঢোকাচ্ছে বিজেপি। পদ্ম শিবিরকে নিশানা করে বললেন রাজ্যের বিদায়ী মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তবে বিজেপির চেষ্টা সফল হবে না বলে তিনি মন্তব্য করেন। রাজ্যের বিদায়ী এই মন্ত্রী বলেন, “ভোটে কারচুপি, অশান্তি পাকানোর ছক কষা হচ্ছে। এদের নিজেদের পায়ের তলায় মাটি নেই। মানুষের সঙ্গে সংযোগ নেই। না সংগঠন আছে। এখানে অন্যায়ভাবে ভোট করানোর জন্য এরা বাইরে থেকে লোক আনছে। তবে আমরা সচেতন রয়েছি। আমাদের সংগঠন প্রচুর শক্তিশালী। বিজেপি কল্পনাই করতে পারবে না আমাদের সংগঠন কতটা শক্তিশালী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *