West Bengal Election 2026 Live: শিলিগুড়িতে রবিবাসরীয় প্রচারে মোদী, প্রথম দফাতেই ১১ কর্মসূচি বাংলায়

Live Assembly Election 2026 News Updates in Bengali: এবার উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১২টায় শিলিগুড়ির কাওয়াখালিতে জনসভা করতে চলেছেন তিনি। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের বিজেপি প্রার্থীদের সমর্থনে এই জনসভা। এদিকে মোদী আসতে বেশ কিছুটা দেরি থাকলেও সকাল থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে দেখা যায় উচ্ছ্বাসের ছবি। ইতিমধ্যেই প্রচুর মানুষ বিজেপির পতাকা হাতে ময়দানে এসে হাজির। সকাল থেকেই মোদী মোদী রব গোটা এলাকায়। উঠছে জয় শ্রীরাম স্লোগান।