Naushad Siddique: ভাঙড়ে নওশাদের কনভয়ের গাড়িতে হামলা, শওকত বললেন…

ভাঙড়ের চড়িশ্বরে আইএফএসের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীর কনভয়ে হামলা।।
সিকিউরিটি গার্ডের গাড়ির পিছনের কাঁচ ভেঙে গিয়েছে।।
ইট দিয়ে হামলা চালানোর অভিযোগ।।
অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।।
চড়িশ্বর এলাকায় নির্বাচনী সভা সেরে ফেরার পথে হামলা।।
ঘটনার জেরে বাসন্তী হাইওয়ের ঘটকপুকুর মোড় অবরোধ আইএফএফ কর্মীদের।।
ব্যাপক উত্তেজনা।।
ঘটকপুকুরে ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের গাড়ি আটকে বিক্ষোভ আইএসএফ কর্মীদের।।
তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার সওকাত মোল্লার। একটা ছবি দেখিয়ে সওকাত মোল্লা বলেন, এই ছেলেটি সারাদিন আইএসএফের পতাকা মেরেছে।।
নওশাদের সঙ্গে ছেলেটির ছবি আছে।।
নিজেরা ভেঙে তৃণমূলের নামে দোষ চাঁপানো হচ্ছে বলে অভিযোগ সওকাতের।।