BJP Election Campaign in Bengal: একেবারে ৩৬০ ডিগ্রি প্রচার! মোদী থেকে শাহ-আদিত্যনাথ-কঙ্গনা-হেমা, প্রথম দফায় বাংলায় কার নামে ক’টা কর্মসূচি - 24 Ghanta Bangla News
Home

BJP Election Campaign in Bengal: একেবারে ৩৬০ ডিগ্রি প্রচার! মোদী থেকে শাহ-আদিত্যনাথ-কঙ্গনা-হেমা, প্রথম দফায় বাংলায় কার নামে ক’টা কর্মসূচি

Spread the love

BJP Election Campaign in Bengal: একেবারে ৩৬০ ডিগ্রি প্রচার! মোদী থেকে শাহ-আদিত্যনাথ-কঙ্গনা-হেমা, প্রথম দফায় বাংলায় কার নামে ক’টা কর্মসূচি

কলকাতা: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম অমিত শাহ! কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কর্মসূচির সংখ্যাই যেন সেই কথা বলছে। ৩০টি কর্মসূচি ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর। সাযুজ্য রেখেই বঙ্গ বিজেপির চার্জশিট থেকে সংকল্পপত্র প্রকাশ, সবটাই হয়েছে নরেন্দ্র মোদীর ডেপুটির হাত ধরে। আবার তিনিই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে শুভেন্দু অধিকারীকে বলেছিলেন বলে খবর। শুধু বলেই ক্ষান্ত নয়। শুভেন্দু অধিকারীর মনোনয়ন পর্বে হাজিরও থাকলেন। 

এরইমধ্যে আবার জানিয়েও দিয়ে গেলেন ভোট বঙ্গে টানা ঘাঁটি গেড়ে বসার কথা। সাম্প্রতিক রাজনীতিতে অমিত শাহকে বারবার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে লড়াইটা আর শুধু আর শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেই লড়াই ক্রমশ নিজের কাঁধেই তুলে নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। তাঁর কর্মসূচি সাজানোতেই তা স্পষ্ট হচ্ছে বলে মত রাজনীতির কারবারিদের।

ভোট ঘোষণার আগে থেকেই বাংলায় ঝোড়ো প্রচার চালাচ্ছে পদ্ম শিবির। ভোট ঘোষণার পর যেন গতি আরও বেড়ে গিয়েছে। আপাতত স্থির যা হয়েছে প্রথম দফায় নরেন্দ্র মোদী ১১টি কর্মসূচি রয়েছে। অমিত শাহর ক্রমসূচির সংখ্যা সেখানে ৩০টি। আসছেন যোগী আদিত্যনাথও। রয়েছে একেবারে ১১টি কর্মসূচি। পাশাপাশি নীতিন নবীন থেকে রাজনাথ সিং, কেউই বাদ নেই। সূত্রের খবর, নীতিন নবীনের কর্মসূচির সংখ্যা ১০টি। রাজনাথ সিংয়ের ৬টি। নীতিন গডকরির কর্মসূচির সংখ্যা ২টি। জে পি নাড্ডার কর্মসূচির সংখ্যা ৬, মানিক সাহা ৯, হিমন্ত বিশ্ব শর্মা ৮, মোহন চরণ মাঝি ৬, রেখা গুপ্তার সংখ্যা সেখানে ৫টি। ময়দানে আছেন কঙ্গনা রানাওয়াতও। তাঁর কর্মসূচির সংখ্যা ৭টি। স্মৃতি ইরানির কর্মসূচির সংখ্যা ১৩টি। এই কর্মসূচিগুলোর মধ্যে জনসভা এবং রোড শো রয়েছে। বিপ্লব কুমার দেবের ক্ষেত্রে সংখ্যাটা সেখানে ৮টি। বাবুলাল মারান্ডির ক্ষেত্রে সংখ্যা ৪টি। অর্জুন মুণ্ডার ২ থেকে ৪। হেমা মালিনীর সেখানে একটি কর্মসূচি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *