মমতার নমিনেশন কাটার চেষ্টা? বিস্ফোরক অভিযোগ
কেশিয়ারির সভা থেকে বিজেপির নাম না করে বিস্ফোরক অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শনিবার মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের মমতা দাবি করেন, তাঁর মনোনয়ন কাটার চেষ্টা হয়েছিল। মমতা বলেন, “কে প্রার্থী ভুলে যান, সরকারটা আমি গড়ব। আমার নমিনেশন কাটার জন্য মিথ্যা হলফনামা দিয়ে নষ্ট করার চেষ্টা করেছিল। আমি যাতে না দাঁড়াই, তার জন্য অনেক অসম্মান করেছিল। আমার উপর যদি এত অত্যাচার হয়, তাহলে বুঝতে পারছেন আপনাদের উপর কী হতে পারে?”