Chandna Bauri: শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন বিজেপি প্রার্থী? - 24 Ghanta Bangla News
Home

Chandna Bauri: শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন বিজেপি প্রার্থী?

Spread the love

চৈত্রে আবহাওয়ার খামখেয়ালিপনা। কখনও রোদ, কখনও বৃষ্টি। রোদ, জল মাথায় নিয়ে নিজের বিধানসভা কেন্দ্রে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। নিজেদের কুল রাখতে কোন পোশাক বেছে নিচ্ছেন তাঁরা? কী ধরনের পোশাক পছন্দ তাঁদের? খোঁজ নিল টিভি৯ বাংলা। শালতোড়া-বাঁকুড়ার বিজেপি প্রার্থী চন্দনা বাউড়ি। শাড়ি পরেই প্রচারে বেরোচ্ছেন তিনি। বিশেষ করে কমলা রঙের শাড়ি তাঁর খুব প্রিয়। এছাড়া, সাদা ও হলুদ রঙের শাড়িও পরেন। বাড়িতে সুতির ছাপা শাড়ি পরেন। কলার দেওয়া ফুলহাতা ব্লাউজ় পরতেই পছন্দ করেন। সুতি হোক বা সিন্থেটিক, সবেতেই তিনি স্বাচ্ছন্দ্য বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *