Chandannagar drowning incident: গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ২ জন, দেহ উদ্ধার ১ জনের - 24 Ghanta Bangla News
Home

Chandannagar drowning incident: গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ২ জন, দেহ উদ্ধার ১ জনের

Chandannagar drowning incident: গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ২ জন, দেহ উদ্ধার ১ জনের

হুগলি:  গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু।  হুগলির শিববাটি ঘাটের ঘটনা। একজনের দেহ উদ্ধার হয়েছে, অন্যজন নিখোঁজ, তাঁর খোঁজে তল্লাশি চলছে। চন্দননগর শিববাটি ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বছর ষোলোর কিশোর ইমরান আলম। চন্দননগর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ আলমের ছেলে ইমরান।

শুক্রবার সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে কাছেই শিববাটি ঘাটে চলে যায়। ঘাটে নেমে স্নান করতে গিয়ে তলিয়ে যায়। সেসময় ঘাটে থাকা একজন তাঁকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ ঘাটে যায়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে।তবে এখনও তার খোঁজে তল্লাশি চলছে।

অন্যদিকে শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাটে জল তুলতে গিয়ে তলিয়ে মৃত্যু হয় এক যুবকের। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে তারকেশ্বরে যাওয়ার জন্য শেওড়াফুলি যান যুবক, তাঁর মা বাবাও সঙ্গে ছিল। ঘাট থেকে জল তুলতে গিয়ে তলিয়ে যান যুবক বছর ছত্রিশের নিশান ভুঁইঞা। পরে তাঁর মৃতদেহ উদ্ধার হয় ঘাট থেকে। পুলিশ জানিয়েছে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *