Mamata Banerjee : মোদীর ‘মৎস্যবাণ’, পাল্টা তোপ মমতার
ভোট রাজনীতিতে এবার প্রধান ইস্যু মাছ। কথায় আছে বাঙালির মাছ ছাড়া চলে না। বাঙালির সেই আবেগকে নিয়ে শুরু হয়েছে রাজনীতি। রাজনৈতিক দলগুলির প্রার্থীদের দেখা যাচ্ছে মাছ নিয়ে ভোটপ্রচার করছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ হলদিয়ার সভা থেকে মৎস্য রাজনীতিকেই হাতিয়ার করলেন। তাঁর অভিযোগ, বাংলায় মাছের চাহিদা থাকলেও এখনও মৎস্য প্রতিপালনে আত্মনির্ভর নয় রাজ্য। তৃণমূলের জন্য প্রধানমন্ত্রী মৎস্য প্রকল্পের লাভ পান না বাংলার মৎস্যজীবীরা। মোদীর এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ার সভা থেকে কী বললেন তিনি?