Narendra Modi : নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরেও, আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী
হলদিয়ার সভা থেকে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হলদিয়ার সভা থেকে মোদী বললেন, “এটা পরিবর্তনের ঝড়।” তাঁর বক্তব্যে উঠে এল নন্দীগ্রামের প্রসঙ্গও। মোদীর দাবি, এবার নন্দীগ্রামের পুনরাবৃত্তি হবে ভবানীপুরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “মেদিনীপুরের নন্দীগ্রামে পাঁচ বছর আগে পরিবর্তনের পথ দেখিয়েছিল। এবার গোটা পশ্চিমবঙ্গ সেই পরিবর্তনের রাস্তাতেই হাঁটছে। পাঁচ বছর আগে যা নন্দীগ্রাম করেছিল, এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে ভবানীপুরে। শুধু ভবানীপুর নয়, গোটা পশ্চিমবঙ্গে এই পরিবর্তন ঘটতে চলেছে।”