ED land fraud case: দেবাশিস কুমারের থেকে উঠে আসে শিল্পপতির নাম, এবার ED-র জেরার মুখে - 24 Ghanta Bangla News
Home

ED land fraud case: দেবাশিস কুমারের থেকে উঠে আসে শিল্পপতির নাম, এবার ED-র জেরার মুখে

Spread the love

ED land fraud case: দেবাশিস কুমারের থেকে উঠে আসে শিল্পপতির নাম, এবার ED-র জেরার মুখে

কলকাতা:  ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখে সুমতি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স লিমিটেডের মালিক রাজেন্দ্র কুমার গাংওয়াল। পর পর দুদিন ইডি দফতরে হাজিরা দেন তিনি।অবৈধভাবে জমি দখল করার অভিযোগ, যার মধ্যে রয়েছে সরকারি জমি। অভিযুক্তদের বিরুদ্ধে জাল নথি তৈরি করে বৈধ মালিক হিসেবে প্রজেক্ট তৈরি করে তা বিক্রি করে বাজার থেকে বিপুল পরিমাণে অর্থ তোলা হয়েছিল।

তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছিল। এই মামলায় এর আগেও রাজবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই জিজ্ঞাসাবাদে সূত্র ধরে রাজেন্দ্র কুমার গাংওয়ালে নাম উঠে আসে।

এইভাবে জাল নথি করে কতগুলো জমি আত্মসাৎ করে প্রজেক্ট তৈরি করে কত টাকা লেনদেন হয়েছে সেই সমস্ত বিষয় তথ্য পেতেই এডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি।

জানা যাচ্ছে, ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করা ও নির্মাণ প্রকল্প করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে দেবাশিস কুমারকে তলব করা হয়। তাঁর বয়ানও রেকর্ড করা হয়। যদিও তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশতই দেবাশিসকে তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *