Bishnupur housewife death: বিয়ের এক বছরের মধ্যেই ঘর থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, পণের দাবিতে খুনের অভিযোগ - 24 Ghanta Bangla News
Home

Bishnupur housewife death: বিয়ের এক বছরের মধ্যেই ঘর থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, পণের দাবিতে খুনের অভিযোগ

Bishnupur housewife death: বিয়ের এক বছরের মধ্যেই ঘর থেকে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, পণের দাবিতে খুনের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনা: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিষ্ণুপুরে। বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলার বাপের বাড়ির সদস্যরা। আপাতত ওই মহিলার শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা বিষ্ণুপুরের উত্তর আলিপুরের বাসিন্দা সারিকা খাতুন বিয়ে হয় দক্ষিণচণ্ডী বড়বাড়ি কাইব শেখের সঙ্গে। বছর খানেক আগেই বিয়ে হয় ।অভিযোগ বিয়ের কিছুদিন পর থেকেই শারীরিক অত্যাচার শুরু হয় বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য। পরিবারের দাবি,  বেশ কয়েক দফায় টাকা দিলেও, ধীরে ধীরে টাকা চাওয়া পরিমাণ বেড়ে যেতে থাকে। ইদানিং তিন লক্ষ টাকার জন্য চাপ ও অত্যাচার বাড়তে থাকে।  এরই মধ্যে কাইব বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। আর স্ত্রীর ওপর অত্যাচার বাড়তে থাকে বলে অভিযোগ।

প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। পরে ঘর থেকে সারিকার ঝুলন্ত দেহ উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ। সারিকা খাতুনের বাপের বাড়ির অভিযোগ, মেয়েকে মারধর করে মেরে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে । এই নিয়ে বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের পরিবারের লোকজন।

বিষ্ণুপুর থানার পুলিশ ইতিমধ্যে মহিলা শাশুড়িকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।  এখনো পর্যন্ত কাইব-সহ তাঁর পরিবারের সদস্যরা পলাতক। বিষ্ণুপুর থানার পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য মমিনপুরের পাঠায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *