Assembly Elections 2026 Voting: রাত পোহালেই ভোট, ক্ষমতায় কে আসবে? - 24 Ghanta Bangla News
Home

Assembly Elections 2026 Voting: রাত পোহালেই ভোট, ক্ষমতায় কে আসবে?

Assembly Elections 2026 Voting: রাত পোহালেই ভোট, ক্ষমতায় কে আসবে?

নয়া দিল্লি: ভোটের দামামা বেজে গিয়েছে। রাত পোহালেই নির্বাচন। তাও আবার একটা রাজ্যে নয়, একসঙ্গে তিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচন। আগামিকাল, ৯ এপ্রিল ভোট গ্রহণ হতে চলেছে অসম, কেরলম ও পুদুচেরিতে। ইতিমধ্যেই ইভিএম ও নির্বাচন সংক্রান্ত অন্যান্য সমস্ত কিছু নির্বাচনী আধিকারিকদের হাতে পৌঁছে গিয়েছে। তিন রাজ্য মিলিয়ে মোট ২৯৬ আসনে নির্বাচন হবে।

কেরলমে মোট ১৪০টি আসনে নির্বাচন হবে। অসমে ১২৬টি আসনে নির্বাচন হবে এবং পুদুচেরিতে ৩০টি আসনে ভোট গ্রহণ হবে। ভোটের ফলপ্রকাশ হবে আগামী ৪ মে।

কেরলম বিধানসভা নির্বাচন ২০২৬-

কেরলের নাম পরিবর্তিত হয়ে কেরলম হয়েছে। কেরলে ১৪০ আসনে ভোট। মূল লড়াই সিপিআই(এম)-র নেতৃত্বাধীন এলডিএফ বনাম কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ এবং বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র লড়াই।

অসম বিধানসভা নির্বাচন ২০২৬-

অসমে ফের একবার লড়াই বিজেপি বনাম কংগ্রেসের।  মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ফের একবার ক্ষমতায় ফেরেন নাকি কংগ্রেস আবার অসমকে ছিনিয়ে নিতে পারবে? ২.৫ কোটি ভোটার ভাগ্য নির্ধারণ করবেন। দুই পক্ষই নির্বাচনের আগে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগের আঙুল তুলেছে। ইতিমধ্য়েই স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

পুদুচেরি-

পুদুচেরিতে ৩০ আসনে নির্বাচন। ২৯৪ জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। মোট ৯.৫ লক্ষ ভোটার ভোট দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *