Asit and Kalyan in campaign: মান ভেঙেছে অসিতের,চুমু খেয়ে গাল টিপে আদর করে জড়িয়ে ধরলেন কল্যাণ - 24 Ghanta Bangla News
Home

Asit and Kalyan in campaign: মান ভেঙেছে অসিতের,চুমু খেয়ে গাল টিপে আদর করে জড়িয়ে ধরলেন কল্যাণ

Spread the love

Asit and Kalyan in campaign: মান ভেঙেছে অসিতের,চুমু খেয়ে গাল টিপে আদর করে জড়িয়ে ধরলেন কল্যাণ

হুগলি: দল থেকে টিকিট না পাওয়ার পর একাধিকবার ক্ষোভ উগরে দিয়েছিলেন। এমনতী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও মুখ খুলেছিলেন। তৃণমূলের বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের রাগও এক সময় মিটিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আজ ফের দেখা গেল অসিতের মানভঞ্জনে কল্যাণ। চুমু খেয়ে গাল টিপে আদর করে জড়িয়ে ধরলেন তাঁকে।

তৃণমূল প্রার্থী দেবাংশুর প্রচারে মঙ্গলবার বিকালে চুঁচুড়ায় আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাঙ্খাটুলি মোড় তৃণমূল অফিস থেকে প্রচার শুরু করেন। প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বরণ করার পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে মালা দিয়ে বরণ করে নেন অসিত মজুমদার। কল্যাণ সেই মালা অসিতের গলায় পরিয়ে মাথায় চুমু দিয়ে গাল টিপে আদর করেন।

অসিত মজুমদার তিন বারের বিধায়ক। তাঁকে দল টিকিট না দেওয়ায় গোঁসা হয়েছিল তাঁর। রাজনৈতিক সন্নাস নেবেন ঘোষণা করেছিলেন। পরে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে দেবাংশুর হয়ে প্রচার করবেন জানান। কিন্তু হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর দ্বন্দ্ব আবার প্রকাশ্যে আসায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমন করায় বিড়ম্বনা বাড়ে দলে।
দলের নির্দেশে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেবাংশু অসিত ও দলের সংগঠনের নেতৃত্বকে নিয়ে বৈঠক করেন। অসিত মজুমদার তার পরদিন থেকেই পুরোদমে দেবাংশুর সঙ্গে প্রচারে বেরিয়ে পরেন। আজ মনোনয়নেও তিনি ছিলেন সামনের সারিতে।

অসিতের রাগ কমেছে, চুঁচুড়ায় তাঁকে প্রয়োজন বুঝে দল তাঁকে কাজে লাগাতে পারছে।এই খুশিতে কল্যাণের এই আদর কি না তা নিয়ে নানা মত থাকতে পারে। তবে আপাতত অসিত মজুমদার দেবাংশু ভট্টাচার্যের হয়ে প্রচার করছেন। প্রার্থীকে জেতাতে ঝাঁপিয়ে পড়ছেন এটাই তৃণমূল স্বস্তি। যদিও, অসিত কিংবা কল্যাণ এই নিয়ে কেউই কোনও মন্তব্য করেননি।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *