২০১১ থেকে ২০২৬, বাংলার ভোটারের সংখ্যা ঠিক কতটা বেড়ে গিয়েছিল? একধাক্কায় কত কমল - 24 Ghanta Bangla News
Home

২০১১ থেকে ২০২৬, বাংলার ভোটারের সংখ্যা ঠিক কতটা বেড়ে গিয়েছিল? একধাক্কায় কত কমল

Spread the love

২০১১ থেকে ২০২৬, বাংলার ভোটারের সংখ্যা ঠিক কতটা বেড়ে গিয়েছিল? একধাক্কায় কত কমল

কলকাতা: ভোটার তালিকা নিয়ে অনেক অভিযোগ তুলেছেন বিরোধীরা। মৃত ভোটারদের নামে ভোট পড়ছে, তৃণমূল জমানায় উঠেছে এমন অভিযোগও। রয়েছে ভুয়ো ভোটারের অভিযোগও। এসআইআরের পর সব বাদ পড়বে বলেই আশা প্রকাশ করেছিলেন বিরোধীরা। পরিবর্তন অর্থাৎ ২০১১ থেকে যদি হিসেবটা করা হয়, তাহলে কী দাঁড়াবে?

তথ্য বলছে, ২০১১-তে ভোটারের সংখ্যা ছিল ৫ কোটি ৬২ লক্ষ। ২০১৪ সালে ৬৫ লক্ষ বাড়ে ভোটার সংখ্যা। অভিযোগ ওঠে, মৃতদের নাম বাদ না দিয়েই ভোটার তালিকা তৈরি করা হচ্ছে। ২০১৬ সালে ভোটারের সংখ্যা বেড়ে হয় ৬ কোটি ৫৮ লক্ষ। ২০১৯ সালে সেই সংখ্যা আরও কিছুটা বেড়ে হয় ৬ কোটি ৯৮ লক্ষ। এরপর ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭ কোটি ৩৩ লক্ষ। আর ২০২৪-এর লোকসভা নির্বাচনের সময় বাংলার ভোটারের সংখ্যা বেড়ে হয় ৭ কোটি ৬০ লক্ষ।

এবার এল এসআইআর। সবকটা সাপ্লেমেন্টারি লিস্ট বেরনোর পর কমিশন যে হিসেব দিল তাতে বাংলার ভোটার কমে দাঁড়াল ৬ কোটি ৭৫ লক্ষ। প্রশ্ন উঠছে, তাহলে কীভাবে ২ বছর অন্তর অন্তর লাফিয়ে লাফিয়ে বাড়ছিল ভোটার সংখ্যা।

এসআইআর-এর তালিকা নিষ্পত্তি হয়ে গিয়েছে। হিসেব বলছে, ৬০ লক্ষ বিচারাধীন নামের মধ্যে ২৭ লক্ষ নাম বাদ পড়েছে। এর আগে প্রায় ৬৩ লক্ষের নাম বাদ পড়েছিল, আর এবার ২৭ লক্ষ। এখনও পর্যন্ত ৯০ লক্ষ ৮৩ হাজার  ৩৪৫ জনের নাম বাদ গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *