Uttarpara physical harassment: ‘বাথরুমে ঢুকিয়ে বাচ্চাদের গোপনাঙ্গে হাত দিত’, মারাত্মক অভিযোগ মাস্টারের বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

Uttarpara physical harassment: ‘বাথরুমে ঢুকিয়ে বাচ্চাদের গোপনাঙ্গে হাত দিত’, মারাত্মক অভিযোগ মাস্টারের বিরুদ্ধে

Uttarpara physical harassment: ‘বাথরুমে ঢুকিয়ে বাচ্চাদের গোপনাঙ্গে হাত দিত’, মারাত্মক অভিযোগ মাস্টারের বিরুদ্ধে

উত্তরপাড়া: উত্তরপাড়ার প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ। শিক্ষকের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অভিভাবকদের দাবি, উত্তরপাড়ার ওই সরকারি প্রাথমিক স্কুলে বেশ কিছুদিন ধরে ছাত্রীদের যৌন হেনস্থা করা হত। এক যুবতী ওই স্কুলের পড়ুয়াদের আলাদা করে পড়ান।
গত রবিবার সেই পড়াতে গিয়ে বিষটি ছাত্রীদের থেকে জানতে পারেন। এরপর তিনি স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানান। ছাত্রীদের অভিভাবকদেরও জানান। প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষা দফতরের এসআইকে ঘটনাটি জানান। থানাতে অভিযোগ করার কথা বলেন অভিভাবকরা।

এরপর মঙ্গলবার স্থানীয় কাউন্সিলর স্কুলে পৌঁছন। প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেন।তারপরে থানায় অভিযোগ দায়ের করা হয় শিক্ষকের বিরুদ্ধে। ছাত্রীরা জানান, তাঁরা ভয়ে এতদিন বাড়িতে কিছু বলেনি। অভিভাবকরা জানান, স্কুলের শিক্ষক যদি এই ধরনের কান্ড ঘটায় তাহলে কাদের উপর বিশ্বাস করা যায়। স্থানীয় কাউন্সিলর অভিযুক্ত শিক্ষকের শাস্তি দাবি করেন। উত্তরপাড়া থানার পুলিশ জানিয়েছে,অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

এলাকার কাউন্সিলর সুমন চক্রবর্তী বলেন, “এটা একটা হিন্দিভাষী স্কুব। আগে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। শুনেছি শিক্ষক আজ আসেননি। ওঁর বিরুদ্ধে এফআইআর করছি। এটা নিন্দনীয় ঘটনা।” এক নির্যাতিতা বলেন, “আমাদের সঙ্গে খারাপ খারাপ কাজ করত। আমাদের হুমকি দিয়ে বলতে কাউকে জানালে ফের করিয়ে দেব। আমাদের ভয় লাগত।” অভিভাবক বলেন, “ওই স্যর বাথরুমে নিয়ে যেত আর বাচ্চাদের গোপনাঙ্গে হাত দিত। এটা অনেক মাস থেকে চলে আসত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *