West Bengal Election 2026 Live: রাজ্যের বুথ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদীর, আজ কালিয়াচকের রিপোর্ট জমা দেবে NIA - 24 Ghanta Bangla News
Home

West Bengal Election 2026 Live: রাজ্যের বুথ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদীর, আজ কালিয়াচকের রিপোর্ট জমা দেবে NIA

Spread the love

West Bengal Election 2026 Live: রাজ্যের বুথ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মোদীর, আজ কালিয়াচকের রিপোর্ট জমা দেবে NIA

Live Assembly Election 2026 News Updates in Bengali: প্রধানমন্ত্রী মোদীর ক্লাসে এবার বিজেপির বুথ কর্মীরা। আজ রাজ্যের সব বুথ কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন তিনি। বুথের সভাপতি ও কর্মীদের সঙ্গে কথা বলবেন। তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের গাইডলাইন দেবেন প্রধানমন্ত্রী। বৈঠকে ৮০ হাজারের বেশি বুথ কর্মী যোগ দেবেন। অন্যদিকে, আজ সুপ্রিম কোর্টে কালিয়াচক নিয়ে রিপোর্ট জমা দেবে এনআইএ। তিন ভাগে মোথাবাড়ির ঘটনার রিপোর্ট জমা দেবেন তদন্তকারীরা। সূত্রের খবর, ১০ থেকে ১৫ পাতার রিপোর্ট আদালতে পেশ করবেন তাঁরা। তারপর সময় উল্লেখ করে ঘটনাক্রম লেখা থাকবে। তৃতীয়ভাগে থাকবে বিচারকদের বয়ান। এদিকে, আজ এসআইআর মামলার শুনানিও রয়েছে। নদিয়ার কৃষ্ণনগরের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে তিনটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে মুর্শিদাবাদ ও মালদহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *