মনোনয়নের শেষ দিন আজই, এখনও ট্রাইব্যুনালে ঝুলে কংগ্রেস প্রার্থীর নাম, সুপ্রিম কোর্টে ছুটলেন মোত্তাকিন

নয়াদিল্লি : হাতে মাত্র আর কয়েক ঘণ্টা। প্রথম দফার ভোটের মনোনয়ন জমার শেষ দিন আজই। কিন্তু,রতুয়ার কংগ্রেস প্রার্থী মহম্মদ মোত্তাকিন আলম আদৌ মনোনয়ন জমা দিতে পারবেন কিনা, সেই নিয়ে প্রশ্ন উঠছে। ভোটার তালিকায় নামই ওঠেনি তাঁর। ট্রাইব্যুনালে আটকে রয়েছে কংগ্রেস প্রার্থীর নাম। মনোনয়ন জমা দেওয়ার সময়সীমার আগে তাঁর নামের নিষ্পত্তি হবে কিনা তাও অনিশ্চিত। অবশেষে শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন মোত্তাকিন আলম।
গত শুক্রবার অ্যাডজুডিকেশন তালিকা থেকে নাম বাদ যাওয়ার কথা জানতে পারেন মোত্তাকিন। তারপর তিনি ট্রাইব্যুনালে আবেদনও করেন। কিন্তু, ট্রাইব্যুনাল কাজ শুরু করেনি এখনও পর্যন্ত। এদিকে, প্রথম দফার নির্বাচনের তালিকাতেই রয়েছে তাঁর বিধানসভা কেন্দ্রের নাম। প্রথম দফার ভোট রয়েছে ২৩ এপ্রিল। তার আগে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। দুপুর তিনটের মধ্যে প্রথম দফার সব প্রার্থীকে মনোনয়ন জমা দিতে হবে। কিন্তু, ট্রাইব্যুনালে নাম নিষ্পত্তি না হওয়ায় বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন কংগ্রেস প্রার্থী। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করেছেন মোত্তাকিন। সকাল সাড়ে দশটা নাগাদ এই বিষয়টি প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হবে।
বিস্তারিত আসছে…