PM Modi BJP Foundation Day Speech: বাংলা-কেরলমের হিংসাতেও ভয় পায়নি বিজেপি কর্মীরা: প্রধানমন্ত্রী মোদী

নয়া দিল্লি: বিজেপির প্রতিষ্ঠা দিবসে জনগণের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশংসা করলেন বিজেপি কর্মীদের। বললেন, দেশের নিরন্তর সেবা করে চলেছেন। সেবার উপরে নির্ভর করে রাজনীতি করা হয় বিজেপিতে। একইসঙ্গে বাংলার হিংসার কথাও উঠে এল প্রধানমন্ত্রীর মুখে। এ দিন তিনি বলেন-
- আমাদের গর্ব হয় যে ভারতের রাজনীতিতে আমরা নতুন সিদ্ধান্ত স্থাপন করেছি। রাষ্ট্রকে প্রাধান্য বা অগ্রগণ্যতা দেওয়া। রাষ্ট্রের একতা, রাষ্ট্রের উন্নতি, এটাই আমাদের পরিচিতি হয়ে গিয়েছে। জোট রাজনীতিতেও নজির গড়েছে বিজেপি।
- আমরা অনেক সরকারের অংশ ছিলাম, কিন্তু আমাদের পার্টি সবসময় জনসেবার অংশ ছিল। এই সেবা ধর্মের জন্যই সাধারণ মানুষের বিজেপির উপরে বিশ্বাস বেড়েছে। ১৯৮৪-র কথা ভোলা যায় না, যখন কংগ্রেস রেকর্ড আসনে জয়ী হয়েছিল, কিন্তু মানুষ দেখছিল যে কীভাবে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছিল কংগ্রেস। এই সময় বিজেপির উপরে ভরসা বাড়ে সাধারণ মানুষের। সেই সময় দুটি ধারা তৈরি হয়। এক, সত্তার রাজনীতি ও দুই সেবার রাজনীতি। মানুষের সত্তার রাজনীতির উপরে ভরসা কমে, সেবার রাজনীতিতে বিশ্বাস তৈরি হয়।
- দেশে দীর্ঘ সময় পরে কোনও পার্টি এত জনমত পেয়েছে। এই সাফল্য নীতি, নিয়ম ও নিষ্ঠার দীর্ঘ যাত্রার ফল। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের বিশাল বটবৃক্ষের ছত্রছায়ায় রাজনীতিতে পা রাখার প্রেরণা পেয়েছি। প্রথম কয়েক দশকে আমরা সংগঠনের জন্য প্রাণ লড়িয়ে দিয়েছি। এত কার্যকর্তা সেবার চিন্তাধারায় এগিয়েছে। আমরা মূল্যে অবিচল ছিলাম। জনকল্যাণকে মন্ত্র করে এগিয়েছিলাম।
- এই লড়াইয়ে কত কার্যকর্তার প্রাণ গিয়েছে। বাংলা ও কেরলমে আমরা দেখেছি যে কীভাবে হিংসাকে রাজনীতির অংশ করে নেওয়া হয়েছে। কিন্তু বিজেপি কর্মী এই পরিস্থিতিতেও ভয় পায়নি, দমেনি। আজও বিজেপি কর্মীরা দেশসেবার চিন্তাধারায় নিরন্তর কাজ করছেন। সকল বিজেপি কর্মীকে প্রণাম জানাই।
- বিজেপি কর্মীরা দেশের সেবায় ছুটে বেড়াত, জেলে যেতেও ভয় পেত না। ওই কঠিন সময়েও বিজেপি কর্মীদের ভবিষ্যতের উপরে ভরসা ছিল। তাদের বিশ্বাস ছিল, তারা যে পরিশ্রম করছেন, তাতে আগামিদিনে ভারতের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এমার্জেন্সির সময় দমন, কংগ্রেসের ষড়যন্ত্র, আমাদের রাজনীতিতে অচ্ছুৎ করার ষড়যন্ত্র করা হয়েছিল। তাও নিজের সংকল্প, পরিশ্রমে এখানে আনা গিয়েছে দলকে।