CM Mamata Banerjee: কমিশন, বিজেপিকে একযোগে নিশানা মমতার

নাকাশিপাড়ায় ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। নাম বাদ নিয়ে কমিশন বিজেপিকে ফের একযোগে নিশানা মমতার। তীব্র তুলোধনা করে বলেন, “আপনারা বাংলার ভোট চান, এসে মাছ বন্ধ করবেন, মাংস বন্ধ করবেন, মেয়েদের চলাফেরা বন্ধ করবেন। ছলনা করছেন, ভোট কেটেছেন, অত্যাচারী, স্বৈরাচারি, দুরাচারি, ব্যাভিচারি।” এরপরেই সুর আরও চড়িয়ে বলেন, “আড়াইশো মানুষ এসআইআর-এর জন্য মারা গিয়েছে। এর দায়িত্ব আপনাকে নিতে হবে। আমি নির্বাচন কমিশনকে দোষ দিই না। ওরা তো তোতাপাখি। সিবিআই-ইডি তো তোতাপাখি। এটা আমার কথা নয়। সুপ্রিম কোর্ট বলেছিল।”