কত টাকার মাইনের স্কুলে পড়তেন শাহরুখ খান? ফিজ় শুনলে অবাক হবেন… – Bengali News | What do you know about shahrukh khan’s school life
দিল্লির ছেলে শাহরুখ খান। মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন তিনি। বাবা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। একটি রেস্তোরাঁর মালিকও ছিলেন তিনি। নানা ধরনের ব্যবসা ছিল শাহরুখ খানের বাবার। দিল্লিতে ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকতেন শাহরুখ এবং তাঁর পরিবার। তাঁদের পুঁজি বলতে ছিল অল্প কিছু। তবে শাহরুখ ছিলেন অসম্ভব মেধাবী। মধ্য দিল্লিতে অবস্থিত সেন্ট কলম্বাস স্কুলে পড়তেন শাহরুখ। জানেন, সেই স্কুলের পরিকাঠামো কীরকম ছিল?
কনভেন্ট স্কুল ছিল শাহরুখ খানের। তিনি ছিলেন মেধাবী এক ছাত্র। ক্লাসে স্ট্যান্ড করতেন। এক থেকে তিনের মধ্যে থাকত তাঁর র্যাংক। অভিনয়কে ভালবাসার অনেক আগে খেলাকে ভালবেসে ছিলেন শাহরুখ। লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যেতেন হকি এবং ফুটবল খেলা। অলরাউন্ডার হওয়ার কারণে স্কুলের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড–দ্যা শোর্ড অফ অনার জিতেছিলাম শাহরুখ।
জানেন কি, যে স্কুলে পড়তেন শাহরুখ, তার মাইনে কত ছিল? শোনা যায়, আজ থেকে ৫ দশক আগে সেই স্কুলের মাইনে নাকি ছিল ৫০ টাকা। এই টাকা দিতেও হিমশিম খেতে হত শাহরুখের বাবা-মাকে। প্রতিবেদনে আগেই বলা হয়েছে, মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিলেন শাহরুখ। বাবা ব্যবসায়ী হলেও ধনী ছিল না পরিবার। দারিদ্রতা নিয়ে বড় হয়েছিলেন শাহরুখ। হলে অর্থের মূল্য জানেন তিনি।
এই খবরটিও পড়ুন
পরবর্তীকালে যখন প্রতিষ্ঠিত হতে শুরু করেন শাহরুখ গোটা দুনিয়াকে বলেছিলেন, “অর্থ উপার্জন করে, ধনী হওয়ার পরেই মানুষের দার্শনিক হওয়া উচিত। তার আগে কোনও বড়-বড় কথা বলা উচিত নয়।”