Behala BJP Office Vandalized: বিজেপির পার্টি অফিস ভাঙচুরে রত্নার বিরুদ্ধে FIR!
বেহালায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর। ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বেহালায় নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় এফআইআর দায়ের। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এফআইআর-এ নাম রয়েছে আরও কয়েকজনক তৃণমূল কর্মী-সমর্থকের। এই বিষয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন রত্না চট্টোপাধ্যায়। বেহালা বিধানসভা নির্বাচনের প্রার্থী জানান, ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। পরে দলের কর্মীদের পুলিশ তুলে নিয়ে গেলে তিনিও থানায় যান। কিন্তু, এটা যদি অপরাধ হয়, তার জন্য যদি এফআইআর হয়, তাহলে সেই বিষয়ে তাঁর কিছুই বলার নেই। এখন সবটাই নির্বাচন কমিশনের হাতে।