West Bengal Election 2026 Live: ভোটের বাকি ১৯ দিন! কোচবিহারে প্রচারে ঝড় তুলতে আসছে মোদী, মুর্শিদাবাদে মমতা

Live Assembly Election 2026 News Updates in Bengali: প্রথম দফার ভোটের বাকি ১৯ দিন। আজ কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করবেন মোদী। উত্তরবঙ্গে গড় ধরে রাখতে দলের নেতা-কর্মীদের কী বার্তা দেন সেদিক নজর রাজনৈতিক মহলে। অন্যদিকে কালিয়াচক কাণ্ডেও উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। জল গড়িয়েছে দিল্লিতেও। এভাবে উত্তরবঙ্গে এসে মোদী কী বলছেন সেদিকেও নজর থাকছে। অন্যদিকে এদিনই আবার মুর্শিদাবাদের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরে রয়েছে মমতার পদযাত্রা। সামশেরগঞ্জ ও জিয়াগঞ্জে সভা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।