Abhishek Banerjee strong message: ‘বাকি জীবনটা কীভাবে কাটবে ভেবে রাখুন’, গোসাবায় চরম হুঁশিয়ারি অভিষেকের - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee strong message: ‘বাকি জীবনটা কীভাবে কাটবে ভেবে রাখুন’, গোসাবায় চরম হুঁশিয়ারি অভিষেকের

Spread the love

Abhishek Banerjee strong message: ‘বাকি জীবনটা কীভাবে কাটবে ভেবে রাখুন’,  গোসাবায় চরম হুঁশিয়ারি অভিষেকের

গোসাবা: রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কথা প্রায়ই সামনে আসে। তৃণমূলে থেকে কি শাসকদলকে দুর্বল করার চেষ্টা হচ্ছে? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যে এই নিয়ে নতুন করে জল্পনা বাড়ল। রবিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় নির্বাচনী জনসভা থেকে দলের বিক্ষুব্ধ নেতা ও কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নাম না করে সুর চড়িয়ে তিনি স্পষ্ট জানান, কারা তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে, সেই তালিকা তাঁর কাছে তৈরি আছে।

অভিষেক এদিন বলেন, “কেউ কেউ ভাবছে তৃণমূলকে দুর্বল করবে, আমি তাঁদের চিহ্নিত করেছি। আমি জানি কারা করছে, কোথা থেকে টাকা নিয়ে করছে এবং রাতের অন্ধকারে কার সঙ্গে মিটিং করছে। যার সঙ্গে মিটিং করছে সে-ই আমাকে সব বলে দিয়েছে।” এরপরই দলের শক্তি স্মরণ করিয়ে দিয়ে তিনি হুঁশিয়ারি দেন, “তৃণমূল কংগ্রেস আজ একটা বিশাল বটবৃক্ষ। যদি কেউ ষড়যন্ত্র করে একে দুর্বল করার কথা ভাবে, তবে চার তারিখ (ভোট গণনার দিন) বিকেলেই দেখা হবে। চার তারিখের পর বাকি জীবনটা কীভাবে কাটবে, সেটা মাথায় রাখবেন।”

রাজনীতির কারবারিরা বলছেন, গোসাবার এই সভা থেকে অভিষেক কার্যত দলের ‘গদ্দার’ ও অন্তর্ঘাতকারীদের কড়া বার্তা দিলেন। বুঝিয়ে দিলেন, ভোটের ফল বেরোনোর পর তাঁদের বিরুদ্ধে বড়সড় ব্যবস্থা নিতে পিছুপা হবে না জোড়াফুল শিবির।

রাজ্যে ফের তৃণমূল সরকার গঠন করবে বলে দৃঢ় কণ্ঠে জানিয়ে অভিষেক বলেন, “আমি তো বলেছি, বিজেপিকে ৫০-র নিচে নামাব। এসআইআর করুক আর এফআইআর করুক, তৃণমূলের আসন বাড়বে।” সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বার্তা দেন, “এসআইআর নিয়ে অযথা চিন্তা করবেন না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *