AADHAAR CARD-এ বাবার নাম ভুল আছে? বাড়ি বসেই তা ঠিক করবেন কীভাবে, শিখে নিন - 24 Ghanta Bangla News
Home

AADHAAR CARD-এ বাবার নাম ভুল আছে? বাড়ি বসেই তা ঠিক করবেন কীভাবে, শিখে নিন

Spread the love

AADHAAR CARD-এ বাবার নাম ভুল আছে? বাড়ি বসেই তা ঠিক করবেন কীভাবে, শিখে নিন

নয়া দিল্লি:  নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড। এই নথি না থাকলে, সরকারি সমস্ত কাজই আটকে যাবে। পাশাপাশি স্কুল থেকে শুরু করে অফিস, হাসপাতাল- সমস্ত জায়গাতেই আধার কার্ড দরকার। একাধিক রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া। বিশেষ নিবিড় পরিমার্জনে আধার কার্ড বাধ্যতামূলক না হলেও, আধার কার্ড নেওয়া হচ্ছে অনেক জায়গাতেই। তাই আধার কার্ডে ব্যক্তিগত তথ্য নির্ভুল ও আপ টু ডেট রাখা অত্যন্ত জরুরি।যদি আধার কার্ডে বাবার নাম ভুল থাকে বা অসম্পূর্ণ থাকে, তাহলে কী করবেন?

আধার কার্ডে নিজের নাম, ঠিকানা নির্ভুল রাখা যেমন জরুরি, তেমনই নিজের বাবা বা অভিভাবকের নামও ঠিক রাখা জরুরি।  যদি আপনার অভিভাবকের নাম ভুল থাকে, তাহলে কীভাবে তা ঠিক করবেন?

যদি আধার কার্ডে বাবার নাম বা নামের বানান ভুল থাকে, তাহলে প্যান কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসপোর্ট ও অন্যান্য জরুরি ডকুমেন্ট তৈরি করতে সমস্যা হতে পারে।

আধারের নিয়ামক সংস্থা ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI)-র অনলাইন পোর্টাল থেকে আধারের তথ্য আপডেট করা সম্ভব। এর জন্য প্রথমে-

  •   ইউআইডিএআই (UIDAI)-র পোর্টালে লগ ইন করতে হবে।
  • এরপর আধার নম্বর ও ওটিপি দিয়ে নিজের আধার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে।
  • এবার আপডেট ডেমোগ্রাফিক অপশনে ক্লিক করতে হবে।
  • তার পরের ধাপে আপডেট আধার ডিটেইলস অপশনে ক্লিক করতে হবে।
  • এরপরে আপনার বাবার নাম সিলেক্ট করে, সেখানে সঠিক নাম লিখুন এবং তার সমর্থনে প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন।

অফলাইনে কীভাবে নাম পরিবর্তন করবেন?

যদি অনলাইন প্রক্রিয়ায় আধার কার্ড আপডেট করতে সমস্যা হয়, তাহলে অফলাইনেও এই তথ্য আপডেট করা সম্ভব। এর জন্য আধার সেবা কেন্দ্রে যেতে হবে। সেখানে আপডেট ফর্ম নিয়ে তা উপযুক্ত তথ্য প্রমাণ সহ পূরণ করতে হবে। এরপরে বায়োমেট্রিক ভেরিফিকেশন করলেই হয়ে যাবে। আধার সেন্টার থেকে আপনাকে একটি অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *