Rahul Arunoday Banerjee’s Death Case: ‘রাজনৈতিক সুবিধা চাওয়া মানুষও উপস্থিত থাকবেন মিছিলে’, পোস্ট ঋদ্ধির,আবার স্বরূপ লিখলেন, ‘এটি কোনও রাজনৈতিক মিছিল নয়’ - 24 Ghanta Bangla News
Home

Rahul Arunoday Banerjee’s Death Case: ‘রাজনৈতিক সুবিধা চাওয়া মানুষও উপস্থিত থাকবেন মিছিলে’, পোস্ট ঋদ্ধির,আবার স্বরূপ লিখলেন, ‘এটি কোনও রাজনৈতিক মিছিল নয়’

Spread the love

Rahul Arunoday Banerjee’s Death Case: ‘রাজনৈতিক সুবিধা চাওয়া মানুষও উপস্থিত থাকবেন মিছিলে’, পোস্ট ঋদ্ধির,আবার স্বরূপ লিখলেন, ‘এটি কোনও রাজনৈতিক মিছিল নয়’

কলকাতা: রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে রাহুলের বন্ধুদের তরফে। প্রয়াত অভিনেতার জন্য সঠিক তদন্ত ও বিচার চেয়ে এই মিছিলেন অংশ হচ্ছেন আর্টিস্ট ফোরামের একাংশ সদস্য। এরই মধ্যে তাৎপর্যপূর্ণ পোস্ট করলেন অভিনেতা ঋদ্ধি সেন। তাঁর বক্তব্য, এই মিছিলে অনেকেই হাঁটবেন রাজনৈতিক সুবিধা চাওয়া মানুষ। তবে তাঁরা কারা নিজের পোস্টে নাম উল্লেখ করেননি তিনি।

ঋদ্ধি লিখেছেন, “রাজনৈতিক সুবিধে চাওয়া কিছু মানুষ উপস্থিত পাওয়া এবং রাজনৈতিক সুবিধে চাওয়া কিছু মানুষ উপস্থিত থাকবেন এই মিছিলে। এই মিছিলে স্বার্থপর রাজনৈতিক উদ্দেশ্যের প্রবেশ নিষেধ করাও একটা প্রতিবাদ।” তিনি আরও লিখেছেন, “রাহুলদা কোনও দিন সুবিধাবাদী রাজনীতি প্রশ্রয় দেয়নি।”

এ দিকে, ঋদ্ধি যখন এই নিয়ে পোস্ট করছেন, তখন আবার ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস একটি পোস্ট করেছেন। সেটি নিয়েও কম আলোচনা হচ্ছে না। স্বরূপকে লিখতে দেখা গেল, “রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জন্য আজ যে পদযাত্রার আয়োজন করা হয়েছে সেটি কোনো রাজনৈতিক মিছিল নয়। এই পদযাত্রা আমাদের একজন সহশিল্পীর মৃত্যুর আসল কারণকে সামনে নিয়ে আসার প্রচেষ্টা। তাই আপনাদের সকলের কাছে করজোড়ে অনুরোধ এতে কোনো রাজনৈতিক রং লাগাবেন না।” হঠাৎ কেন এমন পোস্ট করলেন তিনি? এই নিয়ে চর্চার শেষ নেই।

‘ভোলে বাবা পার করেগা’-র শ্যুটিংয়ে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মৃত্যু ঘিরে নানাবিধ প্রশ্নের অন্ত নেই। সিরিয়ালটির প্রযোজনা সংস্থা বিবৃতি দিয়েছে। তবে তাতে খুশি নয় আর্টিস্টস ফোরাম। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ মাত্র পনেরো মিনিটে নোটিসে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে প্রেস কনফারেন্স ডাকেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, “আমরা চিঠি পাঠিয়েছিলাম ১ এপ্রিল। আমরা আশা করেছিলাম, একটা মোটামুটি উত্তর পাব, যেটা খানিকটা সন্তোষজনক হবে। আমরা কোনও সন্তোষজনক উত্তর পাইনি। কাল আমরা এফআইআর করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *