হাসপাতালে জুবিন গর্গের স্ত্রী, কী হয়েছে গরিমার? - 24 Ghanta Bangla News
Home

হাসপাতালে জুবিন গর্গের স্ত্রী, কী হয়েছে গরিমার?

Spread the love

হাসপাতালে জুবিন গর্গের স্ত্রী, কী হয়েছে গরিমার?

আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গুয়াহাটির দিসপুর হাসপাতালে ভর্তি করা হলো গরিমা সাইকিয়া গর্গকে। শুক্রবার দুপুরে প্রয়াত শিল্পী জুবিন গর্গের পত্নী গরিমা অসুস্থ হয়ে পড়লে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের কড়া নজরদারিতে রয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, শুক্রবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ গরিমাকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি মূলত রক্তচাপজনিত (Blood Pressure) সমস্যায় ভুগছিলেন। শরীরে অস্বস্তি বাড়ায় তাঁকে আর ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। মেডিক্যাল রিপোর্টে দেখা গিয়েছে, ভর্তির সময় তাঁর রক্তে শর্করার মাত্রা  উদ্বেগজনকভাবে কমে গিয়েছিল— যা ছিল প্রায় ৬০ মিগ্রা/ডেসি লিটার। চিকিৎসকদের মতে, গত কয়েকদিন ধরে ঠিকমতো ঘুম না হওয়া, অনিয়মিত খাওয়াদাওয়া এবং প্রচণ্ড মানসিক চাপের ফলেই তাঁর এই শারীরিক বিপর্যয়।

বর্তমানে ডঃ চন্দন মোদকের নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক গরিমার চিকিৎসা করছেন। সংবাদমাধ্যমে ডঃ মোদক জানিয়েছেন, “গরিমা এখন স্থিতিশীল হলেও তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ধকল কাটিয়ে সম্পূর্ণ সুস্থ হতে তাঁর আরও কয়েকদিন হাসপাতালে থাকার প্রয়োজন হতে পারে।” জুবিন-পত্নীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীরা এবং অসমের সংস্কৃতি জগতের ব্যক্তিত্বরা উদ্বেগের সঙ্গে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *