Restaurant Kolkata: মেনুতে কাটছাঁট, খাবারের দাম বাড়বে রেস্তোরাঁগুলিতে - 24 Ghanta Bangla News
Home

Restaurant Kolkata: মেনুতে কাটছাঁট, খাবারের দাম বাড়বে রেস্তোরাঁগুলিতে

Spread the love

Restaurant Kolkata: মেনুতে কাটছাঁট, খাবারের দাম বাড়বে রেস্তোরাঁগুলিতে

শিলিগুড়ি: মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব। যার জেরে এলপিজি সিলিন্ডার পেতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে। এরই মধ্যে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল। ১ এপ্রিল থেকে বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে হয়েছে ১৯৫.৫০ টাকা। আর বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির জন্য এবার রেস্তোরাঁর মেনুতেও বাড়ল খরচ। এক প্রকার বাধ্য হয়েই দাম বাড়াতে হচ্ছে বলে দাবি, রেস্তোরাঁর মালিকদের।

রেস্তোরাঁর মালিকদের বক্তব্য, বিদ্যুতের বিলের একটা বড়সড় খরচা রয়েছে। কিন্তু, পর্যাপ্ত গ্যাস এখন তাঁরা পাচ্ছেন না। সেই কারণে বাইরে থেকে চড়া দামে কিছু গ্যাস নিতে বাধ্য হচ্ছেন বহু রেস্তোরাঁ মালিকরা। তার পাশাপাশি এবার সরকারি ভাবেও গ্যাসের দাম বৃদ্ধি, সেই কারণে আজ থেকেই নানা খাবারের দাম বাড়ছে বহু রেস্তোরাঁয়।

এ দিকে, পয়লা বৈশাখের আগে নানা মেনুতেও বদল আসছে। বাড়ছে দাম। কিন্তু দাম বাড়লে ক্রেতা আসবে তো? সে চিন্তাও ভাবাচ্ছে রেস্তরাঁ মালিকদের। শিলিগুড়ির রেস্তরাঁ মালিক বান্টি দত্ত বলেন, “কালোবাজারি চরম পর্যায়ে পৌঁছে গেছে। বাইরে গ্যাস বিক্রি হচ্ছে। হোটেলে পাওয়া যাচ্ছে। বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল তো? এবার কালোবাজারি চরম জায়গায় পৌঁছবে। এরপর দেখব ৩ হাজার বা সাড়ে তিন হাজার টাকায় দাম পৌঁছে যাবে। সেই জন্যই এই সিদ্ধান্ত। কিন্তু দাম বাড়ালে কি ক্রেতা পাব? ফলে চারিদিক থেকে আমরা বিপদে পড়ে গিয়েছি।” হোটেল মালিক সংগঠনের নেতা উজ্জ্বল ঘোষ বলেন, “দাম তো স্রেফ বাড়িয়ে দিলে চলবে না,ক্রেতাকে তো আসতে হবে খেতে। আমাদের অবস্থা খুবই খারাপ।”

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *