ডেঙ্গি রুখতে ৩ দিনের মেগা ড্রাইভ রাজ্যে
ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে রাজ্যজুড়ে স্বচ্ছতা সংক্রান্ত মেগা ড্রাইভ শুরু হচ্ছে। বুধবার জানালেন রাজ্যের পুর-নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যবাসীকে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার বার্তা দিতে ৩ থেকে ৫ সেপ্টেম্বর, তিন দিন ধরে চলবে অভিযান। স্কুল-কলেজ, আবাসন, অফিস, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, বিমানবন্দর, সরকারি দপ্তর থেকে শুরু করে নির্মীয়মাণ ভবন— কোথাও যেন জল জমে না থাকে, সে দিকে বিশেষ নজর দেওয়া হবে। লক্ষ্য একটাই, কোনও ভাবেই যেন ডেঙ্গির মশা বংশ বিস্তার করতে না পারে।