March 2026 - Page 92 of 203 - 24 Ghanta Bangla News
Home

Adhir Chowdhury: অধীর দাঁড়ালে তাঁকে সাহায্য করবেন স্বয়ং হুমায়ুন?

আড়াই দশক সংসদের অলিন্দে দেখা গিয়েছে তাঁকে। লোকসভায় কংগ্রেসের দলনেতার দায়িত্বও পালন করেছেন। তা বলে বিধানসভার অন্দরে যে তাঁকে দেখা যায়নি, এমনটা নয়। তবে তা ২৬ বছর আগে। আর ২৬ বছর পর ফের বিধানসভা ভোটে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জল্পনা বাড়ছে। সত্যিই কি বিধানসভা ভোটে দাঁড়াতে চলেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী? প্রার্থী হলে […]

Home

Money Recover: অসমের নম্বর প্লেট লাগানো গাড়ি ঘুরছিল বাংলায়, কোনও মাদক নয়, গাড়িতে পুলিশ যা পেল চোখ কপালে ওঠার মতো

আলিপুরদুয়ার: আর কয়েকটা দিন। তারপরই বাংলায় শুরু হবে ভোট যুদ্ধ। তবে সেই আবহের মধ্যেই চাঞ্চল্যকর ঘটনা ঘটল উত্তরবঙ্গে। ভোটের মুখে আলিপুরদুয়ার শহর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। ঘটনায় গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত। তবে তাঁর কাছে কোথা থেকে এত টাকা এল? তিনি কেনই বা এত টাকা নিয়ে ঘোরাঘুরি করছিলেন সেই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে জেলায়। পুলিশ […]

Home

IPS: তড়িঘড়ি ভিনরাজ্যে যাওয়ার নির্দেশ এল মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায় সহ ১৫ জনের

কলকাতা: ফের নোটিস এল রাতে। যে পুলিশ আধিকারিকদের এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়োগ করা হয়েছিল, তাঁদেরই এবার পাঠিয়ে দেওয়া হচ্ছে ভিনরাজ্যে। বুধবার রাতেই জারি করা হয়েছে নির্দেশিকা। ১৫ জন অফিসারকে এবার পাঠানো হচ্ছে ভিনরাজ্যে। তামিলনাড়ু ও কেরলেও বিধানসভা নির্বাচন রয়েছে। ওই দুই রাজ্যে ইতিমধ্যেই এ রাজ্যের একাধিক অফিসারকে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে। ভোট […]

Home

Asit Majumdar: পা ছুঁয়ে প্রণাম করার পর দেবাংশুকে নিয়েই ক্যামেরার আড়ালে চলে গেলেন অসিত

হুগলি: টিকিট পাননি তিনবারের বিধয়ক অসিত মজুমদার। হতাশায় রাজনীতিই ছেড়ে দেবেন বলেছেন। তাঁর জায়গায় চুঁচুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্যকে। এই নিয়ে দ্বিতীয়বার ভোটে লডছেন তিনি। জয়ের অভিজ্ঞতাও নেই তাঁর ঝুলিতে। মান-অভিমানের মাঝে এবার সোজা গিয়ে অসিত মজুমদারকে প্রণাম করলেন দেবাংশু। বুধবার সন্ধ্যায় প্রচারে বেরিয়ে দেবাংশু সোজা পৌঁছে যান অসিতের […]

Home

Madan Mitra: ‘চোখে চোখ আর রাখতে হবে না, ওঁর চোখে তো পাওয়ার আছে…’, কাকে বললেন মদন

কামারহাটি: ভোট প্রচার শুরু হয়ে গিয়েছে পুরোদমে। তৃণমূল, বিজেপি, সিপিএম তিন দলই প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তারপরই, ভোট আবহে প্রার্থীদের বাকযুদ্ধ চরমে পৌঁছচ্ছে। এবার মুখ খুললেন মদন মিত্র। বিরোধী দলের প্রার্থীর বক্তব্য শুনে জবাব দিতে পিছপা হলেন না তিনি। কামারহাটিতে ভোট প্রচারে বেরিয়ে মদন মিত্রকে চ্যালেঞ্জ ছুড়েছেন সিপিএম প্রার্থী মানস মুখোপাধ্যায়। ২০১৬ সালে মদন মিত্রকে ভোটে […]

Home

Girish Park: পুলিশের রিপোর্ট না পসন্দ, আবার রিপোর্ট দিতে বলল কমিশন

কলকাতা: গিরিশপার্কের ঘটনায় কেন কেন্দ্রীয় বাহিনী ডাকা হয়নি? তার উল্লেখ নেই পুলিশের রিপোর্টে। পুলিশ রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করল নির্বাচন কমিশন। কলকাতার পুলিশ কমিশনারের কাছে আবারও রিপোর্ট চাইল কমিশন। গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডের সভার দিন আচমকা উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক। মন্ত্রী শশী পাঁজার বাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ ওঠে। আহত […]

Home

SIR: অবশেষে স্বস্তিতে শশী, নির্বাচন কমিশন সূত্রে মিলল খবর

কলকাতা: চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর এবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হওয়ার অপেক্ষা। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন ওই তালিকা প্রকাশ না করেই ভোট ঘোষণা করা হল? প্রার্থী তালিকায় নাম আছে, এমন অনেকের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি। এমনকী রাজ্যের বিদায়ী মন্ত্রী শশী পাঁজার নামও ছিল না সেই তালিকায়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়। ইতিমধ্যেই […]

Home

Asit Majumdar: টিকিট না পেয়ে অসিত মজুমদার কী বললেন জাস্ট শুনুন…

টিকিট না পেয়ে বেজায় চটেছেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক নিজেকে ‘চুনোপুটি’ লোক বলে উল্লেখ করেছেন তিনি। এমনকী, আক্ষেপের সুরে বলেছেন, আর তিনি রাজনীতি করবেন না। কারণ, তাঁর মন ভেঙে গিয়েছে। দলের উপর অভিমান করে তিনি বলেছেন, এরপর থেকে ফের ওকালতি শুরু করবেন। দরকারে বই পড়বেন, কিন্তু রাজনীতি আর নয়। সাংবাদিকরা টিকিট না পাওয়া নিয়ে অসিতকে প্রশ্ন করেন, […]

Home

Kunal Ghosh: বেলেঘাটায় দেওয়াল লিখনে ব্যস্ত কুণাল ঘোষ, উঠল জিন্দাবাদ স্লোগান

বেলেঘাটায় এবার লড়াই করবেন কুণাল ঘোষ। আর টিকিট পেয়েই প্রচারে নেমে পড়েছেন তিনি। বেলেঘাটায় দেওয়াল লিখনে ব্যস্ত কুণাল ঘোষ, উঠল জিন্দাবাদ স্লোগান। এর আগে কুণাল রাজ্যসভার সাংসদ ছিলেন। পরে দীর্ঘদিন তিনি তৃণমূলের মুখপাত্র ছিলেন। বর্তমানে কুণাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। এবার তিনি লড়বেন বেলেঘাটা থেকে।

Home

Amdanga: রফিকুর রহমানকে টিকিট দিতে হবে, তুমুল বিক্ষোভ

রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করছে হুগলির আমডাঙার তৃণমূল কর্মীরা। রফিকুর রহমানকে পুনরায় ফিরিয়ে নিতে চাই। সেই দাবিতে তৃণমূল কর্মীরা অবরোধ করছেন। ৩৪-৩৫ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী রাস্তা দত্তপুকুর থেকে সন্তোষপুর এর মাঝখানে অবরোধ করেছেন। সোমবার তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় অনেকের নাম আছে, নাম নেই।