Asit Majumdar: টিকিট না পেয়ে অসিত মজুমদার কী বললেন জাস্ট শুনুন… - 24 Ghanta Bangla News
Home

Asit Majumdar: টিকিট না পেয়ে অসিত মজুমদার কী বললেন জাস্ট শুনুন…

Spread the love

টিকিট না পেয়ে বেজায় চটেছেন চুঁচুড়ার বিদায়ী বিধায়ক নিজেকে ‘চুনোপুটি’ লোক বলে উল্লেখ করেছেন তিনি। এমনকী, আক্ষেপের সুরে বলেছেন, আর তিনি রাজনীতি করবেন না। কারণ, তাঁর মন ভেঙে গিয়েছে। দলের উপর অভিমান করে তিনি বলেছেন, এরপর থেকে ফের ওকালতি শুরু করবেন। দরকারে বই পড়বেন, কিন্তু রাজনীতি আর নয়।

সাংবাদিকরা টিকিট না পাওয়া নিয়ে অসিতকে প্রশ্ন করেন, সুপ্রিমো কি এই নিয়ে অসিতের সঙ্গে কথা বলেছেন? তিনবারের বিধায়ক বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোময় নেত্রী। যেখানে আমরা তো চুনোপুটি লোক, তাহলে আমাদের সঙ্গে কেন কথা বলবে? আমি মনে করেছি খামতি নেই, ওরা মনে করেছে আমার খামতি আছে। না হলে তিনবার আমাকে দিল এবার দিল না কেন? দলের লোকেরা আমায় ভালবাসে, তাই ওঁদের মন ভেঙে গেছে। আসলে এটা আবেগ। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তিনবার আমায় টিকিট দিয়েছে, এখন মনে করেছে দেবাংশু ভালো হবে তাই দিয়েছে। ধন্যবাদ জানালাম দলকে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *