IPS: তড়িঘড়ি ভিনরাজ্যে যাওয়ার নির্দেশ এল মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায় সহ ১৫ জনের - 24 Ghanta Bangla News
Home

IPS: তড়িঘড়ি ভিনরাজ্যে যাওয়ার নির্দেশ এল মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায় সহ ১৫ জনের

Spread the love

IPS: তড়িঘড়ি ভিনরাজ্যে যাওয়ার নির্দেশ এল মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায় সহ ১৫ জনের

কলকাতা: ফের নোটিস এল রাতে। যে পুলিশ আধিকারিকদের এক জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়োগ করা হয়েছিল, তাঁদেরই এবার পাঠিয়ে দেওয়া হচ্ছে ভিনরাজ্যে। বুধবার রাতেই জারি করা হয়েছে নির্দেশিকা। ১৫ জন অফিসারকে এবার পাঠানো হচ্ছে ভিনরাজ্যে।

তামিলনাড়ু ও কেরলেও বিধানসভা নির্বাচন রয়েছে। ওই দুই রাজ্যে ইতিমধ্যেই এ রাজ্যের একাধিক অফিসারকে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছে। ভোট ঘোষণা হওয়ার আগে পর্যন্ত যিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন, সেই জগদীশ প্রসাদ মিনাকেও তামিলনাড়ুতে অবজারভার হিসেবে পাঠানো হয়েছে।

বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপি সৈয়দ ওয়াকার রাজাকেও তামিলনাড়ুতে পুলিশ অবজার্ভার করে পাঠানো হল এবার। পুলিশ পর্যবেক্ষক হিসেবে অফিসার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান সরকার এবং আমনদীপ সিং কেও পুলিশ অবজার্ভার হিসাবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে মোট ১৫ জনকে তামিলনাড়ু ও কেরলে পাঠানো হয়েছে।

তালিকায় রয়েছেন, রাশিদ মুনির খান, সন্দীপ কারা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি. সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ সিং, আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া ও সৈয়দ ওয়াকার রাজা।

এই অফিসারদের মধ্যে অনেককেই সদ্য় এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে গিয়েছিল নির্বাচন কমিশন। এবার তাঁদের ভিনরাজ্যে পাঠানো হল। শুধু তাই নয়, পর্যবেক্ষক হওয়ার জন্য যে ট্রেনিং নিতে হয়, এই ১৫ জনের মধ্যে বেশিরভাগ অফিসারই তা নেননি। তাহলে এমন তড়িঘড়ি কেন তাঁদের পাঠানো হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *