March 2026 - Page 47 of 203 - 24 Ghanta Bangla News
Home

NIA: বিজয়গঞ্জে বোমা বিস্ফোরণে কেস ডায়েরি হাতে পেতে চায় NIA, আদালতে আবেদন

কলকাতা: স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এসেছে নির্দেশ। কলকাতা পুলিশ যাতে কেস ডায়েরি হস্তান্তর করে। ভাঙড়ে বিস্ফোরণকাণ্ডে এবার আদালতে এই আবেদন জানাল NIA। এই ঘটনায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে বলেও জানায় NIA। ভারতীয় ন‍্যায় সংহিতার ১১৮(২) ধারা অর্থাৎ বিপজ্জনক ও প্রাণনাশকারী আঘাত, ২৮৭ ধারা অর্থাৎ দাহ্য পদার্থ বিপজ্জনক জেনেও ব্যবহার এবং ২৮৮ ধারা অর্থাৎ বিস্ফোরক পদার্থ প্রাণহানি ঘটতে […]

Home

কেন্দ্র নির্দেশ দেয়নি, বুকিংয়ের নিয়ম তাহলে বদলাচ্ছে কে?

গ্যাস বুকিং নিয়ে তৈরি হয়েছে চরম বিভ্রান্তি। কেন এই বিভ্রান্তি? গ্যাস ডিলাররা বলছেন, এলপিজি বুকিংয়ের নিয়মে বদল করা হয়েছে। এবার থেকে ৩৫ দিনের ব্যবধানে এলপিজি সিলিন্ডার বুক (LPG Cylinder Booking) করা যাবে। ওদিকে কেন্দ্রের দাবি, গ্যাস বুকিংয়ের নিয়মে কোনও বদল করা হয়নি। ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম সহ বিভিন্ন অয়েল পেট্রোলিয়াম সংস্থাগুলিও জানিয়েছে, তাদের কাছে পর্যাপ্ত […]

Home

একটা গ্যাস ডেলিভারির কতদিন পর আরেকটা সিলিন্ডার বুক করতে পারবেন?

গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার এবার থেকে ২৫ দিন নয়, ৩৫ দিন বাদে বুকিং করতে হবে। গ্রাম ও শহরের জন্য এই নিয়ম প্রয়োজ্য। যদিও কেন্দ্রের তরফে এমন কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। ডিলারদের দাবি, ডবল বা দুটি সিলিন্ডারের কানেকশন যাদের রয়েছে, তাদের এবার থেকে দুটি সিলিন্ডার বুকিংয়ের মাঝে অন্তত ৩৫ দিনের ব্যবধান রাখতে […]

Home

IPL : বিক্রি হয়ে গেল রাজস্থান, ৪৫০ কোটি ওয়ার্নের পরিবারকে!

কলকাতা : আইপিএল শুরুর আগেই এক নজিরবিহীন ঘটনা ঘটল গতকাল। একই দিনে বিক্রি হয়ে গেল দুই আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। দুই দলের সম্মিলিত অর্থ প্রায় ৩২ হাজার কোটি টাকা। এই খবর প্রকাশ হওয়ার পরেই চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়াজগতে। আগেই খবর পাওয়া গিয়েছিল, ১৬ হাজার কোটি টাকায় বিক্রি হবে আরসিবি। এবার জানা গিয়েছে, […]

Home

‘সিনেমার নাম করে নাবালিকাদের শরীর নিয়ে…’, বিস্ফোরক অভিনেত্রী, ইন্ডাস্ট্রির কার মুখোশ খুললেন?

গ্ল্য়ামারে ভরা ইন্ডাস্ট্রির অন্ধকার দিকের খবর খুব কমই আসে প্রকাশ্যে। যখনই যাঁরা এই নিয়ে মুখ খুলেছেন, তখনই তাঁদেরকে ছলেবলে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নয়তো গুম করে দেওয়া হয়েছে। অনেকে তো ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতি সহ্য করতে না পেরে নিজেই সরে গিয়েছেন। তবে এবারে সরলেন না অভিনেত্রী। বরং সবার সামনেই মুখোশ খুললেন, তাঁর প্রথম ছবির পরিচালকের। […]

Home

Suvendu Adhikari: ১৭৭+! ভোটের আগেই বিজেপির আসন সংখ্যা বলে দিলেন শুভেন্দু, কীভাবে সম্ভব, বোঝালেন অঙ্ক কষেও

পূর্ব মেদিনীপুর:  ‘অবকি বার ২০০ পার’, একুশের বিধানসভা নির্বাচনে বহু চর্চিত একটি স্লোগান। এই স্লোগানকে ভর করেই শাসকদলের বিরুদ্ধে ঝাঁপিয়েছিল বিজেপি। অবশ্য তাদের থামতে হয়েছিল ৭৭-এ। এবার ভোট শুরুর আগেই বিজেপির আসন সংখ্যা বলে দিলেন নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। শুভেন্দুর চ্যালেঞ্জ, এবারের নির্বাচনে ১৭৭+ আসন পাবে বিজেপি। বুধবার অখিল গিরির বিধানসভা এলাকা […]

Home

Kalyan Banerjee’s Son: বিচারাধীন তালিকায় নাম, কল্যাণের ছেলে বললেন,’মাই নেম ইস বন্দ্যোপাধ্যায় অ্যান্ড আই অ্যাম নট মুসলিম’

হুগলি: সোমবার রাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয় নির্বাচন কমিশনারের পক্ষ থেকে। কিন্তু সেখানেও বিচারাধীনের গেড়ো কাটল না বেশ কিছু তৃণমূল প্রার্থীর। সেই তালিকায় রয়েছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের নাম। এখনও শীর্ষণ্য বিচারাধীন রয়েছেন। আর সেই নিয়ে রাতের ঘুম উড়েছে প্রার্থীর। কী করে মনোনয়ন জমা দেবে সেই চিন্তাতেই দিন কাটছে তাঁর। […]

Home

‘ছেলের বিয়ে দিতে পারিনি’, তৃণমূল প্রার্থীকে সামনে পেয়েই ক্ষোভ উগরে দিলেন মহিলা

ভোট প্রচারে বেরিয়ে একের পর এক গ্রামবাসীর কঠিন প্রশ্নের মুখে পড়েন আরামবাগের তৃণমূল প্রার্থী মিতা বাগ। তাঁকে সামনে পেয়ে মায়াপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বামসা, আমরেল-সহ বিভিন্ন গ্রামের মানুষ ক্ষোভ, অভিমান উগরে দিলেন। একজন চাষির স্ত্রী আক্ষেপ করে বলেন, “একমুঠো ভাতের তরে ছেলের বিয়ে দিতে পারিনি। ছেলে মাস্টার্স ডিগ্রি করেছে। আমার ছেলে ভিখারির মতো ঘুরে […]

Home

পারিশ্রমিকের থেকে বেশি টিকিটের দাম, নিজের ছবিই দেখতে পারছেন না ‘ধুরন্ধর ২’ অভিনেতা!

‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2: The Revenge) নিয়ে বর্তমানে দেশজুড়ে উন্মাদনা তুঙ্গে। রণবীর সিং অভিনীত এই ছবিটি দেখতে হলগুলোতে উপচে পড়ছে ভিড়। কিন্তু আপনি কি জানেন, আদিত্য ধর পরিচালিত এই ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেও একজন অভিনেতা এখনও নিজের কাজ দেখে উঠতে পারেননি? কারণটা অত্যন্ত হৃদয়বিদারক— প্রেক্ষাগৃহের ৫০০ টাকার টিকিটের দাম জোগানোর সামর্থ্য নেই তাঁর। […]

Home

রাজগঞ্জে কি শেষপর্যন্ত লড়তে পারবেন স্বপ্না বর্মণ? জল গড়াল আদালতে

তৃণমূলের প্রার্থী তিনি। জলপাইগুড়ির রাজগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কিন্তু, মনোনয়ন জমা দেওয়ার আগেই বিপাকে প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মণ। রেলের চাকরি থেকে তিনি ইস্তফা দিলেও সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি। তড়িঘড়ি কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হলেন রাজগঞ্জের তৃণমূল প্রার্থী। তাঁর ইস্তফাপত্র যাতে রেল গ্রহণ করে, সেই আবেদন জানালেন। প্রাক্তন অ্যাথলিট স্বপ্না বর্মণ রেলে চাকরি […]