March 2026 - Page 173 of 203 - 24 Ghanta Bangla News
Home

Taha Siddiqui attacks: ইসালে সাওয়াবের আগেই ফুরফুরায় গৃহযুদ্ধ? ফের ত্বহার নিশানায় কাশেম – Bengali News | Taha Siddiqui attack on Shawkat Molla and Kasem Siddiqui

রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla ফুরফুরা: শুক্রবার থেকেই ফুরফুরা শরীফে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান ‘ইসালে সাওয়াব’। প্রতি বছরের মতো এবারও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মানুষের সমাগম হতে চলেছে এই মুসলিমদের এই পবিত্র তীর্থক্ষেত্রে। তবে অনুষ্ঠান শুরুর আগেই পীরজাদাদের পারস্পরিক দ্বন্দ্বে তৈরি হয়েছে চরম বিতর্ক। ফুরফুরা শরীফের প্রভাবশালী পীরজাদা ত্বহা সিদ্দিকী […]

Home

Home Tutor: ফাঁকা বাড়িতে দিদির সামনেই ক্লাস ওয়ানের ছাত্রীকে বেধড়ক মার গৃহ-শিক্ষিকার, থানায় অভিযোগ দায়ের হতেই বন্ধ ফোন! – Bengali News | Home tutor brutally beats class one student, complaint filed at police station

অভিযুক্তের কঠোর শাস্তির দাবি পরিবারেরImage Credit: TV 9 Bangla বালুরঘাট: ক্লাস ওয়ানের ছাত্রীকে পড়ানোর নামে বাঁশের বেত দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল এক গৃহ-শিক্ষিকার বিরুদ্ধে। এখনও নাবালিকার গোটা শরীরে মারের দাগ জ্বলজ্বল করছে। বৃহস্পতিবার রাতেই ওই নাবালিকাকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন রাতেই বালুরঘাট থানায় ২৪ বছরের ওই গৃহ শিক্ষিকার […]

Home

Congress: বিধানসভা ভোটের আগে ভরতপুরে বড় ধাক্কা তৃণমূলের, অধীরের হাত ধরে ‘ঘরওয়াপসি’ সিজারের – Bengali News | Trinamool suffers a big setback in Bharatpur before the assembly elections, Caesar’s ‘homecoming’ by joining hands with Adhir

মুর্শিদাবাদ: মাঠে অধীর। বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই ভরতপুরে শক্তিবৃদ্ধি কংগ্রেসের। বৃহস্পতিবার বিকেলে সালারের উজুনিয়াতে যোগদান সভায় ঘাসফুল শিবির ছেড়ে কয়েক হাজার কর্মী নিয়ে কংগ্রেসে ফিরলেন দাপুটে নেতা তথা প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি আজাহার উদ্দিন সিজার। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি।  আজাহার উদ্দিন সিজারের এই দলবদল ভরতপুর এলাকায় তৃণমূলে […]

Home

INDvENG : বেথেল ঝড় ঠেকিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত! – Bengali News | India beats England by 7 runs in the second semifinal of World Cup

কলকাতা : ম্যাচের বয়স তখন ১৪ ওভার। আগের ৩টে বল টানা ওয়াইড করে চতুর্থ বলও ওয়াইড ফুলটস করলেন অর্শদীপ। শট মেরে ৬ ভেবেই নিশ্চিত দাঁড়িয়ে উইল জ্যাক্স। হঠাৎ বাজপাখির মতো বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরলেন অক্ষর। মুহূর্তের মধ্যেই যেন জীবন ফিরে পেল শ্মশানপুরীর চেহারা নেওয়া ওয়াংখেড়ে। উল্লাসে সিট্ ছেড়ে লাফিয়ে উঠলেন গৌতম গম্ভীর। শেষবার তাঁকে […]

Home

New Governor of Bengal: স্ট্যালিন সরকারের সঙ্গে লাগাতার সংঘাত! বাংলার নতুন রাজ্যপাল আরএন রবি-র পরিচয় জানেন? – Bengali News | Constant conflict with Stalin government! Do you know the identity of RN Ravi, who is the new Governor of Bengal

কলকাতা: ভোটের আগে আচমকা বাংলার রাজ্যপালের পদ থেকে পদত্যাগ সিভি আনন্দ বোসের। কেন এই সিদ্ধান্ত তা নিয়ে জল্পনার মধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। সেখানেই সামনে এল পরবর্তী রাজ্যপালের নাম। এক্স হ্যান্ডেলের ওই পোস্টেই মমতা লিখছেন, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন যে শ্রী আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে।’ যদিও […]

Home

C V Ananda Bose: কে হবেন পরবর্তী রাজ্যপাল? জানিয়ে দিয়েছেন অমিত শাহ, স্তম্ভিত মমতা – Bengali News | Home minister informed Mamata Banerjee who will be the next governor

কলকাতা: ভোটের আগে রাজ্য রাজনীতিতে বড় আপডেট। দিল্লি গিয়ে পদত্যাগ করেছেন সি ভি আনন্দ বোস। বিধানসভা নির্বাচনের মুখে বাংলায় নয়া রাজ্যপাল। তবে কে হবেন রাজ্যপাল, তা নিয়ে কোনও আলোচনাই করা হয়নি বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র নতুন রাজ্যপালের নামটা তাঁকে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যপাল পদত্যাগ করার পর এক্স মাধ্যমে একটি পোস্ট […]

Home

Nepal Election: জোড়া ব্যালটে শান্তিপূর্ণ নির্বাচন, নেপালে ভোটদানের হার ৬০ শতাংশ – Bengali News | Nepal Election Concludes With 60 Percent of Voter Turn Out, Counting Shortly

কাঠমান্ডু; সম্পন্ন হল নেপালের ভোটাভুটি পর্ব। এবার পালা ফলাফল ঘোষণার। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা নাগাদ শেষ হয়েছে নেপালের ভোটদান পর্ব। সেদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মোট ভোট পড়েছে ৬০ শতাংশ। কাঠমান্ডু পোস্ট নির্বাচন কমিশনের একটি সূত্র উদ্ধৃত করে এই ভোটদানের হারের কথা উল্লেখ করেছে। কমিশন সূত্রে খবর, শেষ নির্বাচন অর্থাৎ […]

Home

VIDEO: রাতের অন্ধকারে সোজা হেঁটে এসে পরপর বিলাসবহুল গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে… সিসিটিভি ফুটেজ দেখলে কেঁপে উঠবেন – Bengali News | Fire at luxary cars standing on the road at Jalpaiguri

জবিলপাইগুড়ি: এলাকায় তাবড় ব্যবসায়ীদের বাস। অনেকের বাড়ির সামনেই দাঁড় করানো থাকে বিলাসবহুল গাড়ি। কারও গাড়ি কভার দেওয়া, কারও গাড়ি খোলা। সেই এলাকাতেই হাড়হিম করা ঘটনা। রাতের অন্ধকারে এক ব্যক্তি সোজা হেঁটে এসে পরপর বিলাসবহুল গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন। সেগুলো দাউদাউ করে জ্বলতে শুরু করছে। মধ্যরাতে এমন ঘটনায় রীতিমতো আতঙ্কিত জলপাইগুড়ির বাসিন্দারা। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই […]

Home

C V Ananda Bose: পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস – Bengali News | C v ananda bose resigns from the post of governor of west bengal

কলকাতা: ভোটের ঠিক আগেই পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস। আজ, বৃহস্পতিবার রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন তিনি। বর্তমানে দিল্লিতে আছেন তিনি। সেখানেই রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। তবে সেই পদত্যাগ গৃহীত হয়েছে কি না, তা জানা যায়নি। রাজভবনের তরফেও এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি। ২০২২-এর ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব […]

Home

Indian Football : থাকছে না সুপার কাপ, ফেড কাপ ফিরিয়ে চমক এআইএফএফের – Bengali News | AIFF brings back Federation Cup in the next season of indian football

কলকাতা : “আবার সে আসিছে ফিরিয়া।” ২০১৮ সালে বন্ধ হয়ে গিয়েছিল ভারতীয় ফুটবলের ঐতিহ্যশালী টুর্নামেন্ট ‘ফেডারেশন কাপ’। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ সালে এই ঘোষণা করেছিল এআইএফএফ। তারপর থেকেই এই প্রতিযোগিতার নাম বদল করে রাখা হয় ‘সুপার কাপ’। অবশেষে আবার ফেড কাপকেই ফেরাচ্ছে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এআইএফএফের ডেপুটি জেনারেল সেক্রেটারি এম সত্যনারায়ণ জানিয়েছেন, ২০১৮-২০২৫ সালের […]