INDvENG : বেথেল ঝড় ঠেকিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত! - Bengali News | India beats England by 7 runs in the second semifinal of World Cup - 24 Ghanta Bangla News
Home

INDvENG : বেথেল ঝড় ঠেকিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত! – Bengali News | India beats England by 7 runs in the second semifinal of World Cup

Spread the love

কলকাতা : ম্যাচের বয়স তখন ১৪ ওভার। আগের ৩টে বল টানা ওয়াইড করে চতুর্থ বলও ওয়াইড ফুলটস করলেন অর্শদীপ। শট মেরে ৬ ভেবেই নিশ্চিত দাঁড়িয়ে উইল জ্যাক্স। হঠাৎ বাজপাখির মতো বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ ধরলেন অক্ষর। মুহূর্তের মধ্যেই যেন জীবন ফিরে পেল শ্মশানপুরীর চেহারা নেওয়া ওয়াংখেড়ে। উল্লাসে সিট্ ছেড়ে লাফিয়ে উঠলেন গৌতম গম্ভীর। শেষবার তাঁকে এইভাবে উদযাপন করতে কে কবে দেখেছে ? টিভির সামনে বসা হাজার হাজার সমর্থকের সামনে তখন উৎকণ্ঠা। জেকব বেথেল তো তখনও ক্রিজে। ২৫৩ তুলেও তীব্র উৎকণ্ঠায় ভুগছেন দেড়শো কোটি ভারতীয়। অবশেষে পরিত্রাতা হয়ে উঠলেন ‘বুমবুম’ বুমরা। ১৮তম ওভারে উঠল মাত্র ৬ রান। ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে টিম ইন্ডিয়া।
সঞ্জু স্যামসনের বিধ্বংসী ৮৯ রানের সৌজন্যে প্রথমে ব্যাটিং করে ২৫৩ রান তোলে ভারত। শিবম দুবে ৪৩, ইশান কিশান ৩৯ রান করেন। ১২ বলে ২৭ রান করেন হার্দিক পান্ডিয়া। ৭ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস তিলক ভার্মার।
রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারালেও জেকব বেথেল, উইল জ্যাকসের দাপুটে ব্যাটিংয়ে একটা সময় চাপে পড়ে যায় ভারত। ১০৫ রানের লড়াকু ইনিংস বেথেলের। বুমরা, হার্দিক,শিবমদের শেষ মুহূর্তের আঁটোসাঁটো বোলিংয়ে ২৪৬ রানে আটকে যায় ইংল্যান্ড।রবিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ফাইনাল। ফাইনালে ভারতের সামনে নিউজিল্যান্ড। দেশের মাঠে প্রথম বার টি-২০ বিশ্বকাপ জেতার সুযোগ। ১৫ বছর পর দেশের মাঠে বিশ্বসেরা হওয়ার হাতছানি।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *