C V Ananda Bose: পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস - Bengali News | C v ananda bose resigns from the post of governor of west bengal - 24 Ghanta Bangla News
Home

C V Ananda Bose: পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস – Bengali News | C v ananda bose resigns from the post of governor of west bengal

কলকাতা: ভোটের ঠিক আগেই পদত্যাগ করলেন সি ভি আনন্দ বোস। আজ, বৃহস্পতিবার রাজ্যপাল পদে ইস্তফা দিয়েছেন তিনি। বর্তমানে দিল্লিতে আছেন তিনি। সেখানেই রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। তবে সেই পদত্যাগ গৃহীত হয়েছে কি না, তা জানা যায়নি। রাজভবনের তরফেও এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

২০২২-এর ২৩ নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বোস। প্রায় ৪০ মাস ওই পদে দায়িত্ব সামলেছেন তিনি। পদে থাকাকালীন তৃণমূল সরকারের সঙ্গে বারবার সংঘাতে জড়িয়েছেন সি ভি আনন্দ বোস। একাধিকবার তাঁকে সরানোর দাবি জানিয়েছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে একাধিক বড় অভিযোগও সামনে এসেছে। তবে ভোটের আগে কেন এভাবে আকস্মিক পদত্যাগ করার সিদ্ধান্ত নিলেন, সেই কারণটা স্পষ্ট নয়।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *