March 2026 - Page 143 of 203 - 24 Ghanta Bangla News
Home

বিজয়-তৃষার প্রেম কি নতুন মোড়? পুরনো বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অলিতে-গলিতে এখন একটাই আলোচনা- থালাপথি বিজয় এবং তৃষা কৃষ্ণান। সম্প্রতি চেন্নাইয়ে এক প্রযোজকের ছেলের বিয়েতে এই জুটির একসঙ্গে প্রবেশ যেন জল্পনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। নেটিজেনদের একাংশ নিশ্চিত যে, পর্দার ‘ঘিল্লি’ জুটি এবার বাস্তবেও এক হতে চলেছেন। বিশেষ করে গত বছরের ডিসেম্বরে বিজয়ের স্ত্রী সঙ্গীতা বিবাহবিচ্ছেদের মামলা করার পর থেকেই এই গুঞ্জন […]

Home

মাঝরাতে খিদে? হতে পারে ভয়ঙ্কর সমস্যার লক্ষণ!

রাত বারোটা কি একটা। বাড়ির সবাই ঘুমে কাদা। অথচ আপনার চোখের পাতা কিছুতেই এক হচ্ছে না। খিদের চোটে পেটে হচ্ছে এক অদ্ভুত অস্বস্তি। মনে হচ্ছে এই মুহূর্তে একবাটি আইসক্রিম বা এক প্যাকেট চিপস না খেলে শান্তির ঘুম কিছুতেই আসবে না। চিকিৎসাবিজ্ঞান বলছে, এটা আপনার পেটের খিদে নয়, বরং আপনার ‘মস্তিষ্কের খিদে’। গবেষকদের মতে, এটি এক […]

Home

ভিন্ন ধর্মের হয়েও এ আর রহমানের ‘রামায়ণ’ এ কাজ! বিস্ফোরক সেলিম

বলিউডের অন্দরে কি সত্যিই ধর্মের ভিত্তিতে কাজ পাওয়া বা না পাওয়া নির্ধারিত হয়? অস্কারজয়ী সুরকার এআর রহমানের একটি সাম্প্রতিক মন্তব্য এই প্রশ্নটিকেই উসকে দিয়েছে দাবানলের মতো। রহমান সরাসরি আঙুল তুলেছিলেন ইন্ডাস্ট্রির এক অলিখিত ‘সাম্প্রদায়িক বৈষম্য’ বা ‘কমিউনাল বায়াস’-এর দিকে। তবে সুরের জগতের এই মহীরুহের সঙ্গে এবার সরাসরি দ্বিমত পোষণ করলেন আর এক জনপ্রিয় সুরকার-গায়ক সেলিম […]

Home

গ্যাসের অগ্নিমূল্যে কাঠের উনুনে রান্না করবেন ভাবছেন? জানুন সুবিধা অসুবিধা

সকালবেলা চায়ের জল চাপাতে গিয়েই ছ্যাঁকা! না, আগুনের নয়, ছ্যাঁকাটা আসলে পকেটের। রান্নার গ্যাসের দাম যে হারে ঊর্ধ্বমুখী, তাতে মধ্যবিত্তের হেঁশেলে এখন রীতিমতো কান্নাকাটি পড়ে গিয়েছে। ডাল-ভাতের চাল জোগাড় করতে গিয়ে যখন হিমশিম অবস্থা, তখন হাজার টাকার ওপর সিলিন্ডারের দাম মেটানো যেন গোদের ওপর বিষফোঁড়া। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে- তবে কি […]

Home

Hooghly: খরিদ্দারের মুখটা দেখা মাত্রই সন্দেহ হয়, অফিসরুমে ঢুকে CCTV দেখতেই পর্দাফাঁস

হুগলি: দোকানদারে যখন ওই খরিদ্দার আসেন, তখনই ব্যবসায়ীর তাঁর মুখটা দেখে কেমন একটা সন্দেহ হয়। ক্রেতাকে জিনিস দেখিয়ে দোকানের অফিস রুমে চলে যান ব্যবসায়ী। খতিয়ে দেখেন অফিসের সিসিটিভি ফুটেজ। আর তাতেই পর্দাফাঁস! ধরা পড়ল বড় চক্রের।  ক্রেতা সেজে দিনে দুপুরে সোনার দোকানে ঢুকে চুরির চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চণ্ডীতলা […]

Home

Malda: রাস্তায় ২ বস্তা ভর্তি আধার কার্ড, কোথা থেকে এল? শোরগোল মালদহে

মালদহ: দুটি বস্তা ভর্তি গাদা গাদা আধার কার্ড, প্যান কার্ড সহ বিভিন্ন নথি এক ব্যক্তির বাড়ির সামনে পড়ে রয়েছে। দেখেই চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের। কিন্তু, কোথা থেকে এল এত আধার ও প্যান কার্ড? এসআইআর আবহে আধার ও প্যান কার্ড উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল পড়ল মালদহের হবিবপুর ব্লকে। শেষে জানা যায়, এলাকার পোস্ট অফিসের এক অস্থায়ী প্রাক্তন […]

Home

বাবা হলেন রণদীপ হুডা, সন্তানের ছবি পোস্ট করে কী লিখলেন অভিনেতা?

টিনসেল টাউনে এখন খুশির হাওয়া। জীবনের নতুন এক ইনিংসে পা দিলেন অভিনেতা রণদীপ হুডা এবং তাঁর স্ত্রী লিন লাইশরাম। রণদীপ দম্পতি তাঁদের প্রথম সন্তানের আগমনের কথা ঘোষণা করেছেন। তবে এই আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে একটি বিশেষ সমাপতনে— রণদীপের কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়েছে ঠিক সেই দিনে, যেদিন তাঁর বাবা রণবীর হুডার জন্মদিন। অর্থাৎ, এখন থেকে একই দিনে […]

Home

Explained: LPG-র খরা সামলাতে দেশে কার্যকর অত্যাবশ্যকীয় পণ্য আইন, কী এমন বদলে যাবে?

কলকাতা: দেশের ৩০ শতাংশ প্রাকৃতিক গ্যাস আমদানি হয় হরমুজ প্রণালী হয়। কিন্তু ইরান-ইজরায়েল যুদ্ধ শুরুর চতুর্থ দিনেই এই প্রণালী বন্ধের সিদ্ধান্ত নেয় ইরান। রাশিয়া-চিনের তেলবাহী জাহাজগুলিকে প্রণালী পারাপারের অনুমতি দেওয়া হলেও, আমেরিকা, ইজরায়েল ও তাঁদের মিত্রপক্ষদের অনুমতি দেয় না ইরান। চোখের সামনে অশনি সংকেত দেখতে পায় নয়াদিল্লি। অন্তর্বর্তী বাণিজ্যিক সমঝোতার দরুন সবেই রাশিয়ার পরিবর্তে আমেরিকার […]

Home

CPM-ISF alliance: বিশ বাঁও জলে বাম-আইএসএফ জট? শেষবেলাতেও দুই ২৪ পরগনা নিয়ে অনড় নওশাদ

কলকাতা: আসন্ন নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে আর মাত্র কয়েক দিন বাকি। ভোটের দামামা বাজল বলে, অথচ এখনও পর্যন্ত বামফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে জোট, সমঝোতা কিছুই চূড়ান্ত হল না। টানাপোড়েনের জেরে জোটের ভবিষ্যৎ নিয়েই এখন রাজনৈতিক মহলে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এদিকে কংগ্রেসের সঙ্গে জোটটা যে হচ্ছে না তা আগেই পরিষ্কার হয়ে গিয়েছে। শেষে […]

Home

হাতে দু’দিনের গ্যাস, বন্ধ হয়ে যাচ্ছে বিধাননগরের একের পর এক খাবারের দোকান, মাথায় হাত ব্যবসায়ীদের

কলকাতা : ভারতে গ্যাস সংকট। যুদ্ধ পরিস্থিতিতে বাণিজ্যিক গ্যাসের সংকট দেখা দিয়েছে। একের পর এক বড় বড় রেস্তরাঁ বন্ধ হয়ে যাচ্ছে। মুম্বই, ব্যাঙ্গালোর থেকে কলকাতা, সর্বত্র একই ছবি। গ্যাসের অভাবে যদি বড় রেস্তরাঁগুলিই বন্ধ হয়ে যায়, তাহলে ছোট ছোট খাবার দোকানগুলির কী অবস্থা? কলকাতাতেই প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ ফুটের দোকানগুলিতে খাওয়া-দাওয়া করেন। কিন্তু, দেখা […]