Hooghly: খরিদ্দারের মুখটা দেখা মাত্রই সন্দেহ হয়, অফিসরুমে ঢুকে CCTV দেখতেই পর্দাফাঁস - 24 Ghanta Bangla News
Home

Hooghly: খরিদ্দারের মুখটা দেখা মাত্রই সন্দেহ হয়, অফিসরুমে ঢুকে CCTV দেখতেই পর্দাফাঁস

Spread the love

Hooghly: খরিদ্দারের মুখটা দেখা মাত্রই সন্দেহ হয়, অফিসরুমে ঢুকে CCTV দেখতেই পর্দাফাঁস

হুগলি: দোকানদারে যখন ওই খরিদ্দার আসেন, তখনই ব্যবসায়ীর তাঁর মুখটা দেখে কেমন একটা সন্দেহ হয়। ক্রেতাকে জিনিস দেখিয়ে দোকানের অফিস রুমে চলে যান ব্যবসায়ী। খতিয়ে দেখেন অফিসের সিসিটিভি ফুটেজ। আর তাতেই পর্দাফাঁস! ধরা পড়ল বড় চক্রের।  ক্রেতা সেজে দিনে দুপুরে সোনার দোকানে ঢুকে চুরির চেষ্টা করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চণ্ডীতলা থানার কুমিরমোড়া এলাকায়।

মঙ্গলবার সকালে কুমিরমোড়া আরকেএন হাই স্কুল সংলগ্ন একটি সোনার দোকানে এক ব্যক্তি ক্রেতা সেজে কিছু গয়না দেখতে চান। ক্রেতার মুখ দেখে একটু অবাক হন ওই স্বর্ণ ব্যবসায়ী। দোকানদারের দাবি,  গত ৭ই মার্চ ওই ব্যক্তি আগেও এই দোকানে এসেছিলেন। এর আগেও একই দোকানে এসে হাত সাফাই করেছিলেন। সেই কাণ্ড ইতিমধ্যে দোকানের সিসিটিভি ক্যামেরায় বন্দি। ওই ব্যক্তি যখন দোকানের গয়না দেখছিলেন, তখনই ভিতরে গিয়ে সেই ফুটেজ খতিয়ে দেখেন দোকানদার। তিনি চিনতে পেরে নিশ্চিত হন। ব্যবসায়ীর সন্দেহ হতেই চিৎকার চেঁচামেচি শুরু করতেই আশেপাশের লোক জড়ো হয়।

অভিযুক্ত ওই ব্যক্তিকে আটকে রেখে খবর দেওয়া হয় চন্ডীতলা থানায়। কিছুক্ষণ পর পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডীতলা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *