March 2026 - Page 141 of 203 - 24 Ghanta Bangla News
Home

Gas Crisis: যুদ্ধ পরিস্থিতির জেরে ধুঁকছে কলকাতার রেস্তোরাঁ শিল্প

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট। ধাক্কা খাচ্ছে তেল ও গ্যাসের সরবরাহ। ভারতের বিভিন্ন শহরে বাণিজ্যিক গ্যাসের জোগানে টান। ছাপ পড়ছে হোটেল এবং রেস্তোরাঁগুলিতে। কলকাতার অফিস পাড়ায় বন্ধের মুখে একাধিক হোটেল। ব্যবসায়ীরা বলছেন, কালোবাজারি শুরু হয়েছে। তাতেই অবস্থা আরও খারাপ হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে অবস্থার বদল না হলে হোটেল-রেস্তোরাঁয় তালা ঝোলানো ছাড়া আর কোনও […]

Home

Haryana Chief Minister: ইংরেজ আমলের সঙ্গে তৃণমূল জমানার তুলনা হরিয়ানার মুখ্যমন্ত্রীর

বাংলায় আসছেন পদ্ম ব্রিগেডের একের পর এক শক্তিশালী মুখ। এবার ইংরেজ আমলের সঙ্গে তৃণমূল জমানার তুলনা হরিয়ানার মুখ্যমন্ত্রীর। ইংরেজ আমলের মতোই বাংলায় চলছে অত্যাচার। মমতার বাংলায় গণতন্ত্র, সংবিধান নেই। বাংলায় পরিবর্তন হবেই। এ ভাষাতেই চ্যালেঞ্জ হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনির। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগেও তোপ দেগেছেন তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, “এখানে গণতন্ত্র, সংবিধানকে যেভাবে অপমান করা […]

Home

Lok Sabha Speaker: লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের

লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের। পক্ষপাতিত্বের অভিযোগ। সরগমরম লোকসভা। চলল শাসক-বিরোধী তীব্র বাদানুবাদ। ১১ বছর লোকসভায় ডেপুটি স্পিকার নেই, অভিযোগ কংগ্রেসের। বিরোধীদের অভিযোগ ভিত্তিহীন, পাল্টা দাবি বিজেপির। এদিকে শুরু থেকেই এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছিল কংগ্রেস। আগেই শুরু হয়ে গিয়েছিল অনাস্থা আনার প্রক্রিয়া। যদিও শুরুতে ওম বিড়লার বিরুদ্ধে অনস্থা আনার তোড়জোড়ের মধ্যেই ইন্ডিয়া […]

Home

CM Mamata Banerjee: ‘আপনি আবার বাংলায় আসুন’, ধরনা তুলেই সোজা বোসের দরবারে মমতা

কলকাতা: ১০১ ঘণ্টা পর তুলে নিয়েছেন ধরনা। ধরনা প্রত্যাহারের পরেই প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্য় সরকারের অতিথিশালার সৌজন্যে রয়েছেন বোস। এদিন সন্ধ্যায় ধর্মতলা থেকে সোজা সেখানে চলে যান মমতা। মুখোমুখি হন সাংবাদিকদেরও। ফের সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। সাক্ষাৎ শেষে মমতা বলেন, “যেহেতু উনি কালকে চলে যাচ্ছেন তাই […]

Home

Newtown: হাতে পেট্রোলের বোতল, ‘ধূমপান নিষিদ্ধ’ জায়গায় সিগারেট ধরালেন যুবক, তারপরই শিউরে উঠলেন সবাই

নিউটাউন: হাতে পেট্রোলের বোতল। সেই বোতল হাতে নিয়ে খাবার খেতে ঢুকে পড়লেন হোটেলে। দেওয়ালে লেখা ‘ধূমপান নিষিদ্ধ’। সেখানে বসেই পেট্রোলের বোতল হাতে নিয়ে সিগারেট ধরালেন যুবক। তারপরই আচমকা পেট্রোলে আগুন লেগে গেল। যুবকের গায়েও আগুন লেগে যায়। প্রাণ বাঁচাতে হোটেলের পাশের খালে ঝাঁপ দিলেন ওই যুবক। ঘটনায় অগ্নিদগ্ধ হলেন আরও এক যুবক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে […]

Home

North 24 Pargana: জাহাজেই আটকে বাংলার গৌতম, চিন্তায় ঘুম উড়েছে পরিবারের

উত্তর ২৪ পরগনা: পণ্যবাহী জাহাজে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজে গিয়েছিলেন। চল্লিশ দিন ধরে ইরানের আব্বাস বন্দরে জাহাজের মধ্যে আটকে রয়েছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানা বকচারার বাসিন্দা গৌতম দেবনাথ। পরিবার সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর মাসে পণ্যবাহী জাহাজের কাজে গিয়েছিলেন তিনি। চল্লিশ দিন আগে শ্রীলঙ্কা থেকে জাহাজ রওনা দেয়। ইরানের আব্বাস বন্দরে গিয়ে আটকে পড়েন। গৌতম জানান, […]

Home

Rail Project: ভোটের আগেই বড় ঘোষণা, বাংলা ও ঝাড়খণ্ডের জন্য ৪৪৭৪ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন কেন্দ্রের

নয়াদিল্লি: ভোটমুখী বাংলার জন্য ফের সুখবর। একই সঙ্গে কপাল খুলল ঝাড়খণ্ডেরও। পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের রেল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে বড়সড় পদক্ষেপ। পণ্য পরিবহণে গতি আনতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে দুটি বড় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন। অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি এই দু’টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অনুমোদন […]

Home

America: আজ রাতেই ইরানকে ‘ধ্বংস’ করে দেবে আমেরিকা! জানিয়ে দিল পেন্টাগন

পেন্টাগন: আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে চলেছে ইরান। মঙ্গলবারই ইরানে আক্রমণ আরও বাড়ানো হবে। হুঁশিয়ারি দিল ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। এদিন আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ঘোষণা করলেন, “১১ দিন আগে যে লড়াই শুরু হয়েছিল, মঙ্গলবার ইরানের মধ্যে হামলা সবচেয়ে ভয়ঙ্কর হবে।” আমেরিকা আকাশপথে হামলা বাড়াতে চলেছে। আবার ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সম্পূর্ণ বিজয় চাইছেন। ইরানের […]

Home

ভোটে দাঁড়াচ্ছেন অনামিকা সাহা?

আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য় রাজনীতি ইতিমধ্যেই সরগরম। প্রতিটি দলই কোমর বেঁধে নেমে পড়েছে, একে অপরকে কড়া টক্কর দিতে। আর এই লড়াইয়ের এক অন্যতম অস্ত্র স্টার প্রার্থী! হ্যাঁ, কোন দলে, কত বড় স্টার যোগদান করছেন, তা নিয়েও আলোচনা তুঙ্গে। ইতিমধ্য়েই তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতি পা দিয়ে বড় চমক দিয়েছেন কোয়েল মল্লিক। রটেছিল ঋতুপর্ণা সেনগুপ্তও […]

Home

বিনামূল্যে থাকা-খাওয়া, দুবাইয়ে আটকে পড়া ভারতীয়দের জন্য রাজকীয় আয়োজন ব্যবসায়ীর

ওমান : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে বহু ভারতীয় আটকে রয়েছেন। কেউ কাজের সূত্রে থাকছেন। কেউ আবার ঘুরতে গিয়ে আটকে পড়েছেন। দুবাইয়ে এমন ভারতীয়র সংখ্যা প্রচুর। ফ্লাইট পরিষেবা এখনও পর্যন্ত স্বাভাবিক হয়নি। তাই বাড়িতেও ফিরতে পারছেন না। এবার তাঁদেরই ত্রাতা হয়ে উঠলেন এক ভারতীয় ব্যবসায়ী। দুবাইয়ে ঘুরতে গিয়ে আটকে পড়া ভারতীয়দের জন্য নিজের […]