ভোটে দাঁড়াচ্ছেন অনামিকা সাহা? - 24 Ghanta Bangla News
Home

ভোটে দাঁড়াচ্ছেন অনামিকা সাহা?

Spread the love

ভোটে দাঁড়াচ্ছেন অনামিকা সাহা?

আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজ্য় রাজনীতি ইতিমধ্যেই সরগরম। প্রতিটি দলই কোমর বেঁধে নেমে পড়েছে, একে অপরকে কড়া টক্কর দিতে। আর এই লড়াইয়ের এক অন্যতম অস্ত্র স্টার প্রার্থী! হ্যাঁ, কোন দলে, কত বড় স্টার যোগদান করছেন, তা নিয়েও আলোচনা তুঙ্গে। ইতিমধ্য়েই তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতি পা দিয়ে বড় চমক দিয়েছেন কোয়েল মল্লিক। রটেছিল ঋতুপর্ণা সেনগুপ্তও নাকি রাজনীতিতে পা রাখছেন। তবে সেই গুঞ্জনকে ফুৎকারে উড়িয়েছেন ঋতুপর্ণা। আর এবার সোজাসুজি প্রশ্ন গেল টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহার কাছে। তিনি কী ভোটে দাঁড়াচ্ছেন এবার?

সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, অনামিকা সাহাকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে, অভিনেত্রী স্পষ্ট জানান, রাজনীতি নিয়ে তাঁর অবস্থান। অনামিকা জানান, ভোটে দাঁড়ানোর অফার আজকে নয়, বছর পাঁচেক আগেও এসেছে। কিন্তু আমি তখন সেই অফার নিই নি। আমার মেয়ে বলল, তুমি যদি রাজনীতি যাও, তাহলে তোমাকে মা বলে ডাকব না। এটা শোনার পর আমি রাজনীতিতে যেতে পারি না। আমার একমাত্র সন্তান, এটা চায় না। ‘

অনামিকা আরও জানান, ‘সত্যি কথা বলতে, আমি রাজনীতির অত প্যাচ বুঝি না। আমি সরল, সিধে মানুষ। আমাকে অভিনয় করতে দাও, একটা চরিত্র দাও, সেটা নিয়ে ভাবব, সেটার জন্য প্রাণ দিয়ে দেব। আমার ওসব ভিতর থেকেই আসে না। ‘

তথ্য সূত্র-ফিল্মস্টার প্রোগাম লাইভ অফ শুভ্রনীল। ফেসবুক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *