March 2026 - Page 121 of 203 - 24 Ghanta Bangla News
Home

বহু বছর ধরে ভাড়ায় বাস, বাড়িমালিকের সিদ্ধান্ত ঘুণাক্ষরেও টের পাননি ভাড়াটিয়ারা

জোড়াসাঁকোর মদন মোহন স্ট্রিট। সেখানে প্রায় ১০০ বছরের পুরানো একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে বিতর্ক। ভাড়াটিয়াদের না জানিয়েই বাড়িমালিক বাড়ি ভাঙার কাজ শুরু করেন বলে অভিযোগ। অনেকদিন ধরেই এই বাড়িতে বেশ কয়েকটি পরিবার ভাড়ায় রয়েছে। তাদের বক্তব্য, দিন দশ-বারো আগে বাড়ির সামনে বাঁশ বাঁধা শুরু হয়। তখন জানতে চাওয়ায় বাড়িমালিক জানিয়েছিলেন, বাড়িটি সংস্কারের কাজ করা […]

Home

Hooghly: সুপারির জন্য FD পর্যন্ত ভেঙে ফেলেন কাপড় ব্যবসায়ী! এই নেশায় লুকিয়ে ছিল কোন আসক্তি?

হুগলি: কাপড়ের ব্যবসায় যা রোজগার করেছিলেন, সেই টাকা ফিক্সড ডিপোজিট করেছিলেন। সুদে আসলে সেই অঙ্ক মোটাও হয়েছিল। কাপড় ব্যবসায় করতে করতে মনে হয়েছিল, দ্বিতীয় ব্যবসায় ইনভেস্ট করতে! কয়েকজনের সঙ্গে খাতিরও হয়ে গেল! ব্যবসায়ীক পার্টনার হয়ে গেলেন!  সেভিংস ভেঙে দু’ কোটি টাকা ঢেলেছিলেন সুপারি ব্যবসায়। সেটাই হল কাল! গুজরাটের তিন ব্যবসায়ীর থেকে সেই টাকা ফিরে পাননি। […]

Home

SIR in Bengal: ‘অঙ্গুলিহেলনের চেষ্টা করলে আঙুল কেটে রক্তাস্নান করাব’, কমিশনের বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে বিতর্কে তৃণমূল নেতা

জলপাইগুড়ি: এসআইআর ইস্যুতে কমিশনের বিরুদ্ধে কার্যক খড়গহস্ত তৃণমূল। চূড়ান্ত তালিকা সামনে আসতেই কলকাতায় ধরনায় বসে গিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাগাতার সুর চড়িয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। এবার কমিশনের বিরুদ্ধে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন মেখলিগঞ্জ বিধানসভার তৃণমূল অঞ্চল সভাপতি লোকনাথ রায়। ভিডিয়ো ভাইরাল হতেই উত্তাল হলদিবাড়ির রাজনৈতিক মহল। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রসঙ্গত, […]

Home

Suplimentary List: এখনও পর্যন্ত ১৫ লক্ষের নিষ্পত্তি, ভোট ঘোষণার আগেই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সম্ভাবনা

কলকাতা: আগামী সপ্তাহেই প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা। খবর নির্বাচন কমিশন সূত্রে। আঠাশের তালিকায় বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষের বেশি ভোটার। সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, এর মধ্যে ইতিমধ্যেই ১৫ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। গত সপ্তাহেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে জানানো হয়েছিল ১০ লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সংখ্যাটা […]

Home

Special Train: প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই ১৬টি স্পেশ্যাল ট্রেন ঘোষণা, পাওয়া যাবে কোন কোন জায়গায়?

কলকাতা: প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই আচমকাই ১৬ টি বিশেষ ট্রেনের ঘোষণা করল পূর্ব রেল। শনিবার ব্রিগেড। শুক্রবার সন্ধ্যায় নয়া এই ১৬টি দূরপাল্লার বিশেষ ট্রেনের ঘোষণা ঘিরেই জোর চর্চা। যেগুলি মূলত শনিবার রাতে এবং রবিবার শিয়ালদহ, কলকাতা এবং হাওড়া স্টেশন থেকে ছাড়বে। প্রতিটি ট্রেনই উত্তরবঙ্গগামী। তালিকায় বালুরঘাট, মালদা থেকে কামাখ্যা, সবই জায়গাই রয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে, প্রতিটি […]

Home

আগামী ৪০ দিন কমতে চলেছে শনির প্রকোপ! সাড়ে সাতি থেকে মিলবে বড় স্বস্তি, ভাগ্য ফিরবে এই রাশির

শনি দেবের কঠোর অনুশাসন এবার কিছুটা শিথিল হতে চলেছে। মীন রাশিতে শনি অস্ত যাওয়ার ফলে মানুষের জীবনে এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। শনি যখন অস্ত যান, তখন তাঁর নিষ্ঠুরতা বা কঠোরতা কিছুটা হ্রাস পায়। ফলে যাঁরা দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা কর্মক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছিলেন, তাঁদের জন্য আগামী ৪০ দিন অত্যন্ত শুভ হতে চলেছে। বিশেষ […]

Home

Siliguri: গ্যাস বিপদে পড়তেই হাসছে ঘুঁটে, কেন জানেন?

শিলিগুড়ি: ‘বড়োবউ মেজোবউ মিলে ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে।’ ‘সহজ পাঠ’-এ ঘুঁটের গুরুত্ব বুঝিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। সেই ঘুঁটে ধীরে ধীরে ‘সমাজচ্যুত’ হল। গৃহস্থের হেঁসেল থেকে হারিয়ে যেতে থাকে। আর তার জায়গা নেয় গ্যাস সিলিন্ডার। ঘুঁটের সেই হারিয়ে যাওয়ার সময় হেসেছিল গ্যাস। আজ যেন ঘুঁটের বদলা নেওয়ার সময়। গ্যাস বিপদে পড়তেই হাসছে ঘুঁটে। গ্যাসের এই সংকটে […]

Home

Nabanna: ডেপুটেশন ‘ডুয়েল’! মণীশ মিশ্রকে নিয়ে রাজ্য-কেন্দ্রের সংঘাত ফেরাল আলাপন-বিতর্কের স্মৃতি

কলকাতা: আরও তীব্র হল রাষ্ট্রপতির প্রোটোকল সংঘাত। এই প্রোটোকল বিতর্কের মাঝেই দার্জিলিঙের জেলাশাসক-সহ দুই সরকারি আধিকারিককে ডেপুটেশনে চেয়েছিল কেন্দ্র। প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের CP ও দার্জিলিঙের DM মণীশ মিশ্রকে ডেপুটেশনে চায় কেন্দ্র। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন মণীশ। তাঁকে ৩ দিনের মধ্যে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু কেন্দ্রের এই নির্দেশের পর আরও সংঘাতের […]

Home

Special Train for the Matua: SIR ক্ষতয় মলম? গোটা দেশ থেকে মতুয়াদের আনতে এবার স্পেশ্যাল ট্রেন?

কলকাতা: ভোটমুখী বাংলায় মতুয়া ভোট নিয়ে চর্চা কম হচ্ছে না। তৃণমূল না বিজেপি, কাদের দিকে ঝুঁকবেন মতুয়ারা তার উত্তর অবশ্য সময়ের হাতেই। এরইমধ্যে মতুয়া সম্প্রদায়ের বিশেষ উৎসবে উত্তর ভারত থেকে বনগাঁ-ঠাকুরনগরে বিশেষ দূরপাল্লার ট্রেন ঘোষণা রেলের। উত্তর-পূর্ব ভারতের সঙ্গে জুড়ে গেল বনগাঁ- ঠাকুরনগর। চলতি মাসের শেষের দিকে মতুয়া সম্প্রদায়ের বিখ্যাত বারুণী মেলা। সে করণেই উৎসবের […]

Home

৫০ কোটির মানহানি মামলা! কী ঘটেছে কুমার শানুর সঙ্গে?

নব্বইয়ের দশকের সেই কন্ঠস্বর, যাঁর জাদুতে আজও আট থেকে আশি বুঁদ হয়ে থাকে, সেই কুমার শানু এখন আইনি লড়াইয়ের ময়দানে। তবে এই লড়াই কোনও মিউজিক চার্ট নিয়ে নয়, বরং নিজের কয়েক দশকের অর্জিত সম্মান বাঁচানোর লড়াই লড়ছেন গায়ক। প্রাক্তন স্ত্রী তাঁর নামে ‘চরিত্রহনন’ এর অভিযোগ করেছিলেন, তাঁর বিরুদ্ধে এবার সরাসরি আদালতের দ্বারস্থ হয়েছেন ‘মেলোডি কিং’। […]