প্রদীপ্তকান্তি ঘোষ: রাত পোহালেই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে চূড়ান্ত প্রস্তুতি সারা। প্রশাসন সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা দায়িত্বে এডিজি কোস্টাল থাকবেন। প্রায় ৩ হাজার বাহিনী মোতায়েন রাখা হচ্ছে লালবাজারের তরফে। ৪ থেকে ৫ টি সেক্টরের দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসাররা। পাশাপাশি বেশ কিছু সেক্টরের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসাররা। লালবাজার সূত্রে খবর, […]