বহু বছর ধরে ভাড়ায় বাস, বাড়িমালিকের সিদ্ধান্ত ঘুণাক্ষরেও টের পাননি ভাড়াটিয়ারা - 24 Ghanta Bangla News
Home

বহু বছর ধরে ভাড়ায় বাস, বাড়িমালিকের সিদ্ধান্ত ঘুণাক্ষরেও টের পাননি ভাড়াটিয়ারা

Spread the love

জোড়াসাঁকোর মদন মোহন স্ট্রিট। সেখানে প্রায় ১০০ বছরের পুরানো একটি বাড়ি ভাঙাকে কেন্দ্র করে বিতর্ক। ভাড়াটিয়াদের না জানিয়েই বাড়িমালিক বাড়ি ভাঙার কাজ শুরু করেন বলে অভিযোগ। অনেকদিন ধরেই এই বাড়িতে বেশ কয়েকটি পরিবার ভাড়ায় রয়েছে। তাদের বক্তব্য, দিন দশ-বারো আগে বাড়ির সামনে বাঁশ বাঁধা শুরু হয়। তখন জানতে চাওয়ায় বাড়িমালিক জানিয়েছিলেন, বাড়িটি সংস্কারের কাজ করা হবে। এদিন তাঁরা বুঝতে পারেন, বাড়িটি ভেঙে ফেলতে চাইছেন মালিক। এদিন সিঁড়ির একটি অংশ ভাঙা হয়। বর্তমানে এখনও কয়েকটি পরিবার উপরে আছে। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দফতর ভাঙা বাড়ি থেকে নামাতে চাইলেও নামবে না বলে স্পষ্ট বক্তব্য তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *