March 13, 2026 - 24 Ghanta Bangla News
Home

Balurghat: জাল লটারি, কমিশন অনেক! প্রতারণার আরও এক নয়া ফাঁদ

গঙ্গারামপুর: আসল ও নকল একনজরে পার্থক্য করা প্রায় অসম্ভব। আসল ডিয়ার লটারির টিকিটের পাশেই অবাধে বিক্রি হচ্ছে জাল টিকিট। আর নকল টিকিট বিক্রি করেই বেশি কমিশন মেলায় অনেক সেলার সেই দিকেই ঝুঁকছেন বলে অভিযোগ। এর জেরে ক্ষতির মুখে পড়ছেন সরকারকে রাজস্ব দেওয়া লটারি ব্যবসায়ীরা। এর পাশাপাশি কমছে সরকারের রাজস্বও। এমন পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার দুপুরে গঙ্গারামপুরের […]

Home

Brigade: ব্রিগেডে চূড়ান্ত প্রস্তুতি, কুণাল লিখলেন, ‘লোক ভরবে না, জায়গা ভরবে’, কীভাবে দিলেন তার ব্যাখ্যাও

প্রদীপ্তকান্তি ঘোষ: রাত পোহালেই বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে চূড়ান্ত প্রস্তুতি সারা। প্রশাসন সূত্রে খবর,  প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা দায়িত্বে এডিজি কোস্টাল থাকবেন। প্রায় ৩ হাজার বাহিনী মোতায়েন রাখা হচ্ছে লালবাজারের তরফে।  ৪ থেকে ৫ টি সেক্টরের দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদা অফিসাররা। পাশাপাশি  বেশ কিছু সেক্টরের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা অফিসাররা। লালবাজার সূত্রে খবর,  […]

Home

Jalpaiguri: ফোনে টুং করে মেসেজ, অ্যাকাউন্টে ১৫০০ টাকা ঢুকতেই মোদী-দর্শনের ইচ্ছাপূরণ গোপালের! বদলাতে পারে জীবন

জলপাইগুড়ি: পড়াশোনাটা করেছেন অনেক কষ্ট করেই করেছেন। ভেবেছিলেন একটা চাকরি করে কোনওভাবে সংসারের হালটা ধরবেন। কিন্তু সেভাবে কোনও চাকরিই জোটেনি কপালে। এলাকাতেই ছোটখাটো কাজ করেন। এবারের রাজ্য সরকারের অন্তবর্তীকালীন বাজেটে যখন যুব সাথী প্রকল্পের কথা ঘোষণা করে, তখন বাকিদের মতো তিনিও ফর্ম ফিলাপ করেছিলেন। অন্ততপক্ষে পড়ে পাওয়া চোদ্দো আনা তো পকেটে আসবে! তিনিই ফর্ম ফিলাপ […]

Home

Indian Army: কাশ্মীরে ফিল্ড ফায়ারিং মহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, শহিদ দুর্গাপুরের বীর জওয়ান

দুর্গাপুর: জম্মু-কাশ্মীরে সেনার রুটিন ফিল্ড ফায়ারিং মহড়া চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। শহিদ দুর্গাপুরের বীর সন্তান। শুক্রবার সকালে অজয় জয়সওয়াল (২৮) নামে ওই বীর জওয়ানের কফিনবন্দি দেহ দুর্গাপুরের মামরা বাজার সংলগ্ন বিদ্যাসাগর পল্লীর বাড়িতে এসে পৌঁছায়। শোকের ছায়া গোটা এলাকাতেই। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। চোখে জল অত্মীয়-স্বজনদেরও।   সেনা সূত্রে জানা গিয়েছে, গত ১০ মার্চ জম্মু-কাশ্মীরে সেনাবাহিনীর […]

Home

Barasat: গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তাই কাঠ আনতে মর্মান্তিক পরিণতি বৃদ্ধের

উত্তর ২৪ পরগনা: দু’দিন হয়েছে বাড়ির গ্যাস শেষ। রান্নার জন্য রাস্তার পাশের কাঠ কাটতে গিয়ে মৃত্যু হল এক বৃদ্ধের। পুলিশ জানিয়েছে,  মৃতের নাম বিনোদ করাতী (৭৬)। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার আনন্দপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, দু’দিন বাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছে। ঠিক মত গ্যাস মিলছে না। ফলে শুক্রবার সকালে রান্নার […]

Home

Saradha Case: সারদার আরও একটি মামলায় জামিন দেবযানীর, জেলমুক্তি কবে?

কলকাতা: সারদা কেলেঙ্কারির এক যুগের বেশি কেটে গিয়েছে। এবার সারদার আরও একটি মামলায় জামিন পেলেন অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। ব্যাঙ্কশাল আদালতে জামিন পেলেন তিনি। তবে এখনই জেলমুক্তি ঘটছে না দেবযানী। এই মামলায় অবশ্য জামিনের আবেদন খারিজ হয়ে গেল সারদার কর্ণধার সুদীপ্ত সেনের। ২ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ করেছিল সেবি। এই মামলায় মোট ২২ জন অভিযুক্ত […]

Home

Special Train: ব্রিগেড কাঁপাতে উত্তরবঙ্গ থেকে ছাড়ল স্পেশ্যাল ট্রেন, স্টেশনে চলল পুজো, উঠল জয় শ্রী রাম ধ্বনি

ধূপগুড়ি: রাত পোহালেই কলকাতার ব্রিগেডে মোদীর মেগা সমাবেশ। শুক্রবার থেকেই উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে পদ্ম কর্মীরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। উত্তরবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি ধূপগুড়িতেও চোখে পড়ল গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের বিপুল উন্মাদনা। এ দিন বেলা ১১টা নাগাদ ধূপগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশ্যে কর্মী-সমর্থকদের নিয়ে রওনা দিল একটি বিশেষ ট্রেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ […]

Home

গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই…

গৃহস্থের রান্নার গ্যাসের জোগান নিয়ে বাড়ছে উদ্বেগ। কেন্দ্র আবার জানিয়েছে, শহরে ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। আর গ্রামাঞ্চলে তা ৪৫ দিন। গ্যাস বুকিংয়ের জন্য সকাল থেকে গ্যাসের দোকানের বাইরে লম্বা লাইন পড়ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। সেখানে হোটেল, রেস্তোরাঁয় গৃহস্থের রান্নার গ্যাস ব্যবহারের ছবি ধরা পড়ল। এই নিয়ে শোরগোল পড়েছে […]

Home

ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা

একুশের বিধানসভা নির্বাচনের আগে ব্রিগেডে সভা করেছিল বিজেপি। প্রধান বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫ বছর পর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সেই ব্রিগেডে ফের সভা পদ্ম শিবিরের। এবারও প্রধান বক্তা প্রধানমন্ত্রী। শনিবার (১৪ মার্চ) এই সভা থেকে নরেন্দ্র মোদী কী বার্তা দেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। শনিবার ব্রিগেডে প্রথমে প্রশাসনিক সভা করবেন প্রধানমন্ত্রী। তারপর […]

Home

DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা

বকেয়া ডিএ চেয়ে ধর্মঘট। তার জেরে লাটে উঠল পরীক্ষা। শুক্রবার ধর্মঘটের প্রভাবে বন্ধ হল ঘাটালের একাধিক স্কুল। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল এদিন। তাই সময় মতো স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকরা স্কুলে আসলেও স্কুলে প্রবেশ করলেন না কেউ। কারণ স্কুলের প্রধান গেট আটকে দাঁড়িয়ে রয়েছেন আন্দোলনকারীরা। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে পুলিশও। তবে এদিন এই […]