Paresh Adhikari: ভোটারের কাঁধ ধরে টেনে নিয়ে গিয়ে পরেশকে প্রণাম করালেন তৃণমূল কর্মী - 24 Ghanta Bangla News
Home

Paresh Adhikari: ভোটারের কাঁধ ধরে টেনে নিয়ে গিয়ে পরেশকে প্রণাম করালেন তৃণমূল কর্মী

Spread the love

Paresh Adhikari: ভোটারের কাঁধ ধরে টেনে নিয়ে গিয়ে পরেশকে প্রণাম করালেন তৃণমূল কর্মী

জলপাইগুড়ি: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূল প্রার্থী পরেশ অধিকারীর। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই নাম জড়িয়েছিল তাঁর। এরপর এবার নতুন করে প্রণাম করা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে মেখলিগঞ্জে। ভোটারকে কাঁধ ধরে টেনে এনে পরেশ অধিকারীকে প্রণাম করানো নিয়ে বিতর্ক দানা বাঁধলো মেখলিগঞ্জ বিধানসভা আসনে। বিজেপির অভিযোগ, এই আসনে হার নিশ্চিত জেনে তৃণমূল এখন ভয়ভীতি প্রদর্শনের পথে হাঁটছে।

হলদিবাড়িতে প্রচারে বেরিয়েছিলেন পরেশ অধিকারী। অভিযোগ, দিলীপ বণিক নামে ওই ভোটারকে কাঁধ ধরে টেনে আনেন হলদিবাড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস। তারপর তাঁকে এনে পরেশ অধিকারীকে প্রণাম করানো হয়। সম্প্রতি, প্রচারে বেরিয়ে বেকার ভাতা না পাওয়া নিয়ে এক যুবকের প্রশ্নের মুখে পড়েন পরেশ।এবার নতুন করে প্রণাম বিতর্ক সামনে আসায় অস্বস্তি বাড়ল তৃণমূলের অন্দরে।

আর এই ইস্যুতে সদ্য বিজেপিতে যোগ দেওয়া মেখলিগঞ্জের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপি নেতা অর্ঘ্য রায় প্রধানের অভিযোগ হারবে। তাই এখন তৃণমূল ভয়ভীতি প্রদর্শন করে ভোট আদায়ের পথে হাঁটছে। তারা কমিশনের দারস্থ হবেন। বিজেপি নেতা অর্ঘ্য রায় প্রধান বলেন, “ভয় দেখিয়ে প্রণাম করতে হবে এই নোংরা খেলা তৃণমূল করে না। জোর করে কিছু করানো এটা ফ্লপ নেতার কাজ।” তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী বলেন, “বিরোধীরা খুঁত খুঁজে বেরায়। আমরা জোর করে কাউকে প্রণাম করি না।” ভোটার দিলীপ বণিক বলেন, “তৃণমূলের তরফ থেকে বলল প্রণাম করতে। দেখলাম সিনিয়র লোক। করে দিলাম।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *